× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০৯ পিএম

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ১০:০৯ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চলতি বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। আসন্ন এই আসরকে সামনে রেখে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এবারের  অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে যুব টাইগারদের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে আজিজুল হাকিম তামিমের কাঁধে। তার ডেপুটি বা সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন জাওয়াদ আবরার।

আগামী রবিবার (৪ জানুয়ারি) রাতেই বিশ্বকাপ মিশনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে লাল-সবুজের প্রতিনিধিরা। মূল স্কোয়াডের ১৫ জনের পাশাপাশি ৭ জন ক্রিকেটারকে স্ট্যান্ডবাই হিসেবে রেখেছে বিসিবি।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল: আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বাসির রাতুল, শেখ পারভেজ জীবন, রিজান হোসেন, শাহরিয়া আল আমিন, স্বাধীন ইসলাম, মো. আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী এলিন, রিফাত বেগ, সাদ ইসলাম রাজিন, আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ ও ইকবাল হোসেন ইমন।

স্ট্যান্ডবাই: আব্দুর রহিম, দেবাশীষ সরকার দেবা, রাফি উজ্জামান রাফি, ফারহান শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, সানজিদ মজুমদার ও মো. সবুজ।

রূপালী বাংলাদেশ

Link copied!