× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৮ পিএম

বিসিবির সিদ্ধান্তকে স্বাগত জানালেন আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৫:১৮ পিএম

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই টুর্নামেন্টের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ভারতের মাঠে হওয়ার কথা থাকলেও নিরাপত্তা শঙ্কার কারণে দল পাঠাতে পারবে না বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার (৪ জানুয়ারি) বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)-কে একটি ইমেইল পাঠিয়ে জানিয়েছে, ‘নিরাপত্তার কারণে ভারত ভ্রমণ সম্ভব নয়’। পাশাপাশি বাংলাদেশ দলের ভেন্যু অন্য কোনো দেশে স্থানান্তরের জন্যও আইসিসির কাছে আবেদন করা হয়েছে।

এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ফেসবুকে তিনি লিখেছেন, ‘ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। ভারতের ক্রিকেট বোর্ডের উগ্র সাম্প্রদায়িক নীতির প্রেক্ষিতে বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় শনিবার (৩ জানুয়ারি) রাতেও বিসিবি পরিচালকেরা অনলাইনে বৈঠক করেছিলেন।

প্রথমে বেশিরভাগ পরিচালক কোনো কঠোর পদক্ষেপ নেওয়ার বিরোধী ছিলেন। তবে সরকারের হস্তক্ষেপের পর সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে নিরাপত্তা শঙ্কায় ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

পূর্বঘোষিত সূচি অনুযায়ী, বাংলাদেশ দল আগামী ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করার কথা ছিল।

রূপালী বাংলাদেশ

Link copied!