× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১১:৫৪ এএম

ফুটবল ছাড়তে চেয়েছিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ১১:৫৪ এএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

নতুন করে হাঁটুর চোটে পড়ে একসময় ফুটবল ছেড়ে দেওয়ার কথাও ভেবেছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। এমন তথ্য জানিয়েছেন তার বাবা ও এজেন্ট নেইমার দ্য সিলভা সান্তোস সিনিয়র।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেনিস্কাসে চোট পাওয়ার খবর সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নেইমার। খবরটি জানার পর তার মাথা যেন কাজ করা বন্ধ করে দেয়।

সে সময় নেইমার বলেছিলেন, আমি আর পারছি না। অপারেশন করাই। জানি না আদৌ এর কোনো মানে আছে কি না।

চোটটি আসে এমন এক সময়ে, যখন ব্রাজিলের শীর্ষ লিগ সেরি ‘আ-তে’ রেলিগেশন লড়াইয়ে পড়ে যায় সান্তোস। দলটির টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না। এমন পরিস্থিতিতেও হাঁটুর তীব্র ব্যথা নিয়েই শেষ তিনটি ম্যাচে মাঠে নামেন নেইমার।

এই তিন ম্যাচেই দুর্দান্ত পারফরম্যান্স করেন তিনি। জুভেন্তাসের বিপক্ষে করেন হ্যাটট্রিক আর স্পোর্ত রেসিফের বিপক্ষে করেন একটি গোল ও একটি অ্যাসিস্ট। সব ম্যাচেই জয় পায় সান্তোস এবং শেষ পর্যন্ত লিগে টিকে যায় দলটি।

দল রেলিগেশন থেকে বেঁচে যাওয়ার পরই হাঁটুর অপারেশনের সিদ্ধান্ত নেন নেইমার। এরপর শুরু করেন নতুন পুনর্বাসন পরিকল্পনা। লক্ষ্য—২০২৬ বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় ওই বিশ্বকাপে ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি, আর সেই দলে জায়গা পেতেই নিজেকে প্রস্তুত করছেন নেইমার।

ব্রাজিল জাতীয় দলের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা এই ফরোয়ার্ড ইতোমধ্যে তিনটি বিশ্বকাপে খেলেছেন। দীর্ঘ ক্যারিয়ারে বারবার চোটে পড়লেও এবার পরিস্থিতি ছিল মানসিকভাবে সবচেয়ে কঠিন।

তবে হতাশার পরদিনই বদলে যায় দৃশ্যপট। নেইমারের বাবা জানান, পরদিন সকালে অনুশীলনে নেমে ডান-বাম পায়ে বল মারেন নেইমার। এরপর বলেন, আমি মনে হয় পারব। মাঠে নেমে গোল করার পর বাবার দিকে তাকিয়ে তিনি বলেন, আমি শেষ পর্যন্ত লড়ব।

রূপালী বাংলাদেশ

Link copied!