× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৬:০০ পিএম

চুক্তির টাকা পেতে মুস্তাফিজের সামনে যেসব আইনি পথ খোলা

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৬, ০৬:০০ পিএম

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

মুস্তাফিজুর রহমান। ছবি- সংগৃহীত

কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বিতর্কের জল অনেক দূর গড়িয়েছে। এর মধ্যে নতুন বিতর্ক কেকেআর তাকে যে ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কিনেছিল সেই টাকার কী হবে? বাংলাদেশি পেসার কি এই টাকা পাবেন?

আইপিএলের নিয়ম

১. কোনো ফ্র্যাঞ্চাইজি যে টাকায় কোনো ক্রিকেটারকে কেনে সেই টাকা দিতেই হবে। প্রতিযোগিতা শুরুর আগে মোট টাকার ১৫ শতাংশ সেই ক্রিকেটারকে দিয়ে দেওয়া হয়। অর্থাৎ মুস্তাফিজুরের ১ কোটি ৩৮ লাখ টাকা (৯.২০ কোটির ১৫ শতাংশ) আইপিএল শুরুর আগেই পাওয়ার কথা ছিল।

২. দলে নেওয়ার পর যদি কোনো ক্রিকেটারকে ফ্র্যাঞ্চাইজি ছেঁটে ফেলে তা হলেও পুরো টাকা পাবেন সেই ক্রিকেটার।

৩. কোনো ক্রিকেটার যদি চোট পেয়ে ছিটকে যান তা হলেও তিনি ফ্র্যাঞ্চাইজির থেকে পুরো টাকা পাবেন।

কিন্তু এই নিয়মের কোনোটিই মুস্তাফিজুরের ক্ষেত্রে খাটছে না। কারণ তাকে কেকেআর নিজে থেকে বাদ দেয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে বাদ দিয়েছে। সেটিও চোট বা শৃঙ্খলাভঙ্গের কারণে নয়। বিসিসিআই জানিয়েছে, চারপাশের উদ্ভূত পরিস্থিতির কারণে মুস্তাফিজুরকে আইপিএলে খেলতে দেওয়া সম্ভব নয়।

মুস্তাফিজুর ৯ দশমিক ২০ কোটি টাকা পাবেন?

মুস্তাফিজুরের পক্ষে এই টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম। সংবাদসংস্থা পিটিআইকে আইপিএলের এক কর্তা জানিয়েছেন, আইপিএলের সব ক্রিকেটারের বেতন বিমার আওতাভুক্ত থাকে। বিদেশিদের কেউ শিবিরে যোগ দেওয়ার পর বা প্রতিযোগিতা চলাকালীন চোট পেলে ফ্র্যাঞ্চাইজি টাকা দেয়। বিমা থেকে ৫০ শতাংশ পর্যন্ত দেওয়া হয়। ভারতীয় বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের ক্ষেত্রে বিসিসিআই নিজেরাই এই টাকা দেয়।

বর্তমান বিমা কাঠামোতে এ ধরনের পরিস্থিতিতে ক্ষতিপূরণের সুযোগ অত্যন্ত সীমিত। ওই সূত্র জানিয়েছে, মুস্তাফিজুরের পরিস্থিতি বিমা দাবির আওতায় পড়ে না। তাই কেকেআর তাকে টাকা দিতে বাধ্য নয়। ফলে বাংলাদেশি পেসার যদি ক্ষতিপূরণ চান, তা হলে তিনি তা পাবেন না।

মুস্তাফিজুর আইনি পথে যেতে পারেন?

বিষয়টি মুস্তাফিজুরের জন্য দুর্ভাগ্যজনক হলেও আইনি রাস্তায় যাওয়া ছাড়া তার আর কোনো উপায় নেই। কিন্তু আইপিএল যেহেতু ভারতের প্রতিযোগিতা এবং ভারতের আইনের এখতিয়ারে পড়ে, তাই কোনো বিদেশি ক্রিকেটারকে এ দেশে মামলা করতে হলে বিস্তর আইনি ঝামেলার মধ্য দিয়ে যেতে হবে। তবে খেলাধুলোর আন্তর্জাতিক আদালত ‘কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস’-এর দরজা খোলা থাকছে মুস্তাফিজুরের জন্য।

Link copied!