× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:২৩ পিএম

বিপিএল নিয়ে যা বললেন ভারতীয় উপস্থাপিকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৬, ০১:২৩ পিএম

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ছবি : সংগৃহীত

ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠক। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের ক্রীড়া সম্পর্ক নতুনভাবে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। সম্প্রতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এ ভারতীয় উপস্থাপিকা রিধিমা পাঠককে বাদ দেওয়া হয়েছেএমন খবর ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে।

তবে রিধিমা নিজেই এসব দাবি খণ্ডন করেছেন। তিনি জানিয়েছেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে স্বেচ্ছায় বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে সরে দাঁড়িয়েছেন।

এই উত্তেজনার মূল সূত্রপাত হয়, যখন ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর নির্দেশে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কেকেআর বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়।

এর পর বাংলাদেশের সরকার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয় এবং আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরানোর দাবি তোলে।

কিছু গণমাধ্যমে দাবি করা হয়েছিল যে কূটনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে বিপিএলেও এবং রিধিমাকে উপস্থাপনা থেকে সরানো হয়েছে। 

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে রিধিমা জানান, গত কয়েক ঘণ্টায় এমন একটি তথ্য ছড়ানো হয়েছে যে আমাকে বিপিএল থেকে বাদ দেওয়া হয়েছে। এটি সত্য নয়। 

আমি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার কাছে দেশ সবার আগে, সব সময়। ক্রিকেটকে আমি যেকোনো একক দায়িত্বের চেয়েও বড় মনে করি। সততা, সম্মান ও নিষ্ঠার সঙ্গে এই খেলাটির পাশে থাকার অঙ্গীকারে আমি অটল।

ঢাকা পর্বে রিধিমার উপস্থাপনা হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি অংশ নেননি।

এদিকে মুস্তাফিজুর রহমান ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরি বৈঠক করে আইসিসিকে জানায়, নিরাপত্তার কারণে তারা ভারতে খেলতে অনিচ্ছুক এবং ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ জানায়।

রূপালী বাংলাদেশ

Link copied!