বাংলাদেশের ক্রীড়াঙ্গন মুহূর্তেই উত্তাল হয়ে উঠেছে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। টাইগার পেসারের এই বাদ নিয়ে বিসিবি ও দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে।
মুস্তাফিজের বিষয়টি নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে আইসিসিকে জানানো হয়েছিল, ভারত অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল অংশগ্রহণ করবে না।
গতকাল রাতে আইসিসি সেই চিঠির জবাব দিয়েছে। এতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ দলের পূর্ণ এবং নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে। একই সঙ্গে বিসিবির উদ্বেগগুলো সমাধানে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।
অন্যদিকে, আজ বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করতে যাচ্ছে বিসিবি। সভায় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও বোর্ডের আরও ১৪ পরিচালক। অন্যান্যরা যুক্ত হতে পারেন অনলাইনে জুম মিটিংয়ের মাধ্যমে।
জানা গেছে, আজকের বৈঠকের মূল বিষয় হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং মুস্তাফিজের ইস্যু।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন