× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৬ পিএম

শেষ বলে রাজশাহীকে হারাল চট্টগ্রাম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৬:৪৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

লো স্কোরিং ম্যাচে দারুণ নাটকীয়তার পর রাজশাহী ওয়ারিয়র্সকে হারিয়েছে চট্টগ্রাম রয়্যালস। রাজশাহীর দেওয়া ১২৯ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে একেবারে শেষ বলে জয় নিশ্চিত করে চট্টগ্রাম। এই জয়ে সাত ম্যাচে পঞ্চমবার জিতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও শক্ত করল তারা।

শুক্রবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে রাজশাহী। শুরু থেকেই তারা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলীয় ২১ রানে ওপেনার মোহাম্মদ ওয়াসিম (১৯) আউট হলে ছন্দ হারায় দলটি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে।

নাজমুল হোসেন শান্ত ও তানজিদ হাসান তামিম—দুজনই করেন মাত্র ৭ রান। ওয়াসিম ও এস মেহরবের ১৯ রানই ছিল রাজশাহীর সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। এ ছাড়া আকবর আলি ১৭, মুশফিকুর রহিম ১৫ এবং তানজিম হাসান সাকিব ১৪ রান করেন। নির্ধারিত ২০ ওভারে রাজশাহী থামে ১২৮ রানে।

চট্টগ্রামের পক্ষে আমির জামাল নেন সর্বোচ্চ ৩ উইকেট। শরিফুল ইসলাম ও তানভীর ইসলাম নেন ২টি করে উইকেট।

জবাবে ব্যাট করতে নেমেও শুরুতে চাপে পড়ে চট্টগ্রাম। তবে একপ্রান্ত আগলে রেখে শান্তভাবে খেলেন হাসান নেওয়াজ। শেষ পর্যন্ত তিনি ৩৬ বলে অপরাজিত ৩৫ রান করেন। অধিনায়ক শেখ মেহেদী ২৮, আসিফ আলি ২৭ ও অ্যাডাম রসিংটন ১৭ রান করেন।

শেষ ওভারে চট্টগ্রামের প্রয়োজন ছিল ১০ রান। রাজশাহীর পেসারদের ওভার শেষ হয়ে যাওয়ায় শেষ ওভার করেন স্পিনার মেহরব। নাটকীয় সেই ওভারের শেষ বলে হাসান নেওয়াজ ২ রান নিয়ে দলকে জয় এনে দেন।

রাজশাহীর পক্ষে বিনুরা ফার্নান্দো নেন ৩ উইকেট, মেহরব নেন ২টি।

এই জয়ে ৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে চট্টগ্রাম রয়্যালস। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে রাজশাহী আছে চতুর্থ স্থানে।

রূপালী বাংলাদেশ

Link copied!