× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:০০ পিএম

বিশ্বকাপ নিয়ে নিজেদের অবস্থানে অনড় বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬, ০৯:০০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আগামী মাসে ভারতে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে ধোঁয়াশা আরও ঘনীভূত হয়েছে। নিরাপত্তা ইস্যুতে নিজেদের অবস্থানে অনড় থেকে বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, ভারতের মাটিতে তারা খেলতে আগ্রহী নয়। প্রয়োজনে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানিয়েছে বোর্ড।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সঙ্গে এক গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সে বিসিবির শীর্ষ কর্তারা এই কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে বিসিবি সভাপতি আমিনুল ইসলামসহ বোর্ডের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয়বস্তু ছিল নিরাপত্তা।

বিসিবি স্পষ্টভাবে জানায়, বর্তমান পরিস্থিতিতে ভারতের মাটিতে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে বোর্ড উদ্বিগ্ন। এবং বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে সরিয়ে নেওয়ার অনুরোধটি আবারও করা হয়েছে।

জানা যায়, আইসিসি সূচি পরিবর্তনের জটিলতার কথা বললেও বিসিবি তাদের অবস্থানে অনড় রয়েছে।

বৈঠক শেষে বিসিবির সহসভাপতি সাখাওয়াত হোসেন গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের অবস্থানেই আছি। অবশ্যই আমরা পজিটিভ আছি, কিন্তু আমরা আমাদের অবস্থান থেকে এক ইঞ্চিও নড়ব না। আইসিসি বিকল্প খুঁজছে এবং আলোচনার পথ এখনো খোলা আছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!