× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৬ পিএম

নকআউট ম্যাচে বড় সংকটের সামনে রিশাদের দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৬, ০৪:৫৬ পিএম

রিশাদ হোসেন ও দলের অধিনায়ক নাথান এলিস। ছবি : সংগৃহীত

রিশাদ হোসেন ও দলের অধিনায়ক নাথান এলিস। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগের মহাগুরুত্বপূর্ণ নকআউট ফাইনালের আগে বড় দুশ্চিন্তায় পড়েছে হোবার্ট হারিকেনস। ইনজুরির কারণে মেলবোর্ন স্টারসের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে ছিটকে গেছেন দলের অধিনায়ক নাথান এলিস।

হারিকেনস কর্তৃপক্ষ জানিয়েছে, ব্রিসবেন হিটের বিপক্ষে গত ম্যাচে খেলার সময় চোট পান এলিস। তবে তার ইনজুরি ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে তিনি খেলতে পারবেন কি না, তা আগামী কয়েক দিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে।

নাথান এলিস চলতি টুর্নামেন্টে হারিকেনসের সবচেয়ে সফল বোলার। এখন পর্যন্ত ২১.২৮ গড়ে তিনি ১৪টি উইকেট নিয়েছেন। ইনিংসের শুরুতে (পাওয়ারপ্লে), মাঝপথে এবং শেষে (ডেথ ওভার)—সব কঠিন সময়ে দলের প্রধান ভরসা ছিলেন তিনিই। তার অনুপস্থিতিতে বোলিং আক্রমণে বড় শূন্যতা তৈরি হলো।

এলিসের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন বেন ম্যাকডারমট। বুধবারের এই ম্যাচে হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে হারিকেনসকে। তবে জিতলে বা ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হলে তারা শুক্রবারের 'চ্যালেঞ্জার' ফাইনালে খেলার সুযোগ পাবে। সেখানে তাদের প্রতিপক্ষ হবে পার্থ স্কচার্স অথবা সিডনি সিক্সার্স।

এদিকে অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি জানিয়েছেন, আসন্ন পাকিস্তান সিরিজের জন্য এলিসকে বিশ্রাম দেওয়া হয়েছিল যাতে তিনি বিশ্বকাপের জন্য ফিট থাকতে পারেন। তবে নকআউট পর্বের ঠিক আগে এই চোট নির্বাচকদের কপালেও কিছুটা চিন্তার ভাঁজ ফেলেছে।

রূপালী বাংলাদেশ

Link copied!