× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৫৮ পিএম

বাংলাদেশের বিশ্বকাপে খেলার পূর্ণ অধিকার রয়েছে : আসিফ নজরুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০২:৫৮ পিএম

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। ছবি : সংগৃহীত

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও নিরাপত্তা ইস্যুকে কেন্দ্র করে আইসিসি ও ভারতের সঙ্গে বাংলাদেশের টানাপোড়েন এখন তুঙ্গে। এমন সংকটময় মুহূর্তে মুখ খুলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাংলাদেশ দল যোগ্যতা অর্জন করা সত্ত্বেও এমন এক কৃত্রিম পরিস্থিতি তৈরি করা হয়েছে, যাতে তারা বিশ্বকাপে অংশ নিতে না পারে।

শুক্রবার ২৩ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে উপস্থিত হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, বাংলাদেশের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলার পূর্ণ অধিকার রয়েছে। অথচ নিরাপত্তাজনিত যৌক্তিক উদ্বেগকে উপেক্ষা করে সেই অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। 

তিনি বলেন, বাংলাদেশের মানুষ ক্রিকেটকে কতটা ভালোবাসে, গ্যালারির এই স্বতঃস্ফূর্ত উপস্থিতিই তার প্রমাণ। এই কঠিন সময়ে দর্শকদের সমর্থন আমাদের ক্রিকেটারদের মানসিক শক্তি জোগাবে এবং বিশ্ব ক্রিকেট অঙ্গনে বাংলাদেশের গুরুত্ব জানান দেবে।

মূলত ভারত সফরের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে শুরু থেকেই নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার দাবি জানিয়ে আসছিল বাংলাদেশ। এমনকি গ্রুপ পর্বের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলার সুবিধার্থে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদলের প্রস্তাবও দিয়েছিল বিসিবি।

কিন্তু আইসিসি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় বেঁধে দেয়। নির্ধারিত সময় শেষে বিসিবি ও খেলোয়াড়দের সঙ্গে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে—নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়, তারা ভারতের মাটিতে খেলতে যাবে না।

রূপালী বাংলাদেশ

Link copied!