× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৪৯ পিএম

আরও দুই বছর খেলবেন ম্যাক্সওয়েল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৬, ০১:৪৯ পিএম

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

গ্লেন ম্যাক্সওয়েল। ছবি : সংগৃহীত

বিগ ব্যাশ লিগে হতাশাজনক পারফরম্যান্সের পরও মেলবোর্ন স্টার্সে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। টুর্নামেন্ট শেষে স্টার্সের সঙ্গে তিনি দুই বছরের নতুন চুক্তি করেছেন।

চলতি মৌসুমে আট ইনিংসে মাত্র ৭৬ রান করেছিলেন ম্যাক্সওয়েল, যা তার বিগ ব্যাশ ক্যারিয়ারের সবচেয়ে কম রান। এর আগে ২০১৬–১৭ মৌসুমে চার ম্যাচে ১১৭ রান করেছিলেন, যা তখন তার সবচেয়ে বাজে মৌসুম হিসেবে রেকর্ডে ছিল।

তবু এক মৌসুমের খারাপ পারফরম্যান্স তাকে পুরো ক্যারিয়ারের মান নির্ধারণ করতে পারবে না, এমনটাই মনে করছে স্টার্স। বিগ ব্যাশ ইতিহাসে তিনি তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।

এখন পর্যন্ত ৩,৩১৭ রান করেছেন ১৫৪.৩৫ স্ট্রাইক রেটে, একমাত্র ক্রিকেটার যিনি ২০০ রানের ইনিংস খেলেছেন। এ ছাড়া ৪৭ উইকেট নিয়েছেন, ১৫৩টি ছক্কা হাঁকিয়েছেন এবং একাধিক স্মরণীয় ক্যাচও তালুবন্দি করেন।

ম্যাচ জেতানো ক্ষমতার পাশাপাশি তারকামূল্য ও দর্শক আকর্ষণও তাকে দলের বড় শক্তি হিসেবে পরিচিত করেছে। ২০১১–১২ মৌসুমে মেলবোর্ন রেনিগেডসে খেলার পর টানা ১৩ মৌসুম স্টার্সের হয়ে খেলছেন ম্যাক্সওয়েল।

দুই বছরের চুক্তি নিয়ে ম্যাক্সওয়েল বলেন, আমার ক্রিকেট ক্যারিয়ারের বড় একটি অংশ মেলবোর্ন স্টার্সকে ঘিরে। হৃদয়ের গভীর থেকে দলটিকে সাফল্য এনে দিতে চাই। আমি বিশ্বাস করি আমাদের দল আগামী দুই মৌসুমে শিরোপার লড়াইয়ে থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!