× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫০ পিএম

কবে দেশে ফিরছেন সাকিব আল হাসান?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৭:৫০ পিএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

২০২৪ সালে যখন সাকিব আল হাসান দেশের মাটিতে খেলে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন, তখন রাজনৈতিক পরিস্থিতি আর নিরাপত্তার গ্যাঁড়াকলে সেটি অসম্ভব বলেই মনে হচ্ছিল। ভক্তদের মনে আক্ষেপ জমেছিল—তবে কি বিদেশের মাটিতেই নিভৃতে শেষ হয়ে যাবে বাংলাদেশের ক্রিকেটের বরপুত্র ‘৭৫’ নম্বর জার্সির মহাকাব্য?

সেই মেঘলা আকাশে এক চিলতে রোদের দেখা মিলেছে বিসিবির সাম্প্রতিক বোর্ড সভায়। বিসিবি পরিচালক আমজাদ হোসেন জানিয়েছেন, সাকিবকে দেশে ফিরিয়ে আনতে চাচ্ছে বিসিবি। আর এই খবরে নড়েচড়ে বসেছে দেশের ক্রিকেট ভক্ত থেকে শুরু করে সাকিবের দীর্ঘদিনের সতীর্থরা।

সাকিবের দীর্ঘদিনের পার্টনার ও ঘনিষ্ঠ বন্ধু ইমরুল কায়েস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের আবেগের কথা লুকাননি। ইমরুল বলেন, সাকিব যদি দেশে এসে খেলে, আমি যেখানেই থাকি না কেন চেষ্টা করব মাঠে এসে দেখতে। 

সাকিবের সাথে দীর্ঘদিন খেলেছি, আমাদের সম্পর্ক খুব ভালো। সব দিক থেকেই মনে করি, সাকিব দেশ থেকে অবসর নেওয়ার দাবি রাখে।

ইমরুল আরও জানান, সাকিব দেশের বাইরে থাকলেও সবসময় বাংলাদেশের ক্রিকেটের খোঁজখবর রাখেন। ক্রিকেট কোথায় যাচ্ছে, কী অবস্থা—সবকিছু নিয়েই তিনি যথেষ্ট সচেতন।

বর্তমান সময়ের অন্যতম ভরসা মেহেদী হাসান মিরাজও সুর মেলালেন সতীর্থর কণ্ঠে। মিরাজ বলেন, সাকিব ভাই একজন লিজেন্ড। বাংলাদেশের জন্য তার কত অবদান সেটা আমরা সবাই জানি। এমন একজন কিংবদন্তির অবসর যদি সুন্দরভাবে হয়, সেটা বাংলাদেশের প্রত্যেক মানুষের জন্য একটা বড় পাওয়া হবে।

জানা গেছে, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সাকিবের দেশে ফেরা ও আইনি বিষয় নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনার করবেন শিগগিরই।

রূপালী বাংলাদেশ

Link copied!