× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৫৫ পিএম

আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৪:৫৫ পিএম

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত নারী টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে আবারও সুখবর পেল বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে র‍্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য উন্নতি করেছেন দলের একাধিক ক্রিকেটার।

ব্যাটারদের তালিকায় বাংলাদেশের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তিন ধাপ এগিয়ে তিনি এখন অবস্থান করছেন ১৯ নম্বরে, যা টাইগ্রেসদের মধ্যে সর্বোচ্চ। বাছাইপর্বজুড়ে ধারাবাহিক ব্যাটিংয়ে নেতৃত্ব দিয়েছেন তিনি।

বড় লাফ দিয়েছেন মিডল অর্ডার ব্যাটার সোবহানা মোস্তারী। আগ্রাসী ব্যাটিংয়ে গুরুত্বপূর্ণ ক্যামিও ইনিংস খেলে ১৬ ধাপ উন্নতি করে তিনি উঠে এসেছেন ৩৬ নম্বরে। 

তবে শুরুর ম্যাচগুলোতে ভালো করলেও শেষ দিকে ছন্দ হারানো শারমিন আক্তার সুপ্তা কিছুটা পিছিয়ে পড়েছেন। ১৩ ধাপ অবনমন হয়ে তার অবস্থান এখন ৪৮ নম্বরে। ওপেনার দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে বর্তমানে রয়েছেন ৬৫ নম্বরে।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশিদের মধ্যে সেরা অবস্থান ধরে রেখেছেন রাবেয়া খান। আগের মতোই তিনি ১৪ নম্বরে আছেন। বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার আট ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৮ নম্বরে। অন্যদিকে শেষ দিকে কিছুটা ছন্দপতনের কারণে ফাহিমা খাতুন তিন ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৩ নম্বরে।

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় উন্নতি করেছেন স্বর্ণা আক্তার। ৪৩ ধাপ এগিয়ে তিনি এখন ৭৪ নম্বরে অবস্থান করছেন। এছাড়া পেসার মারুফা আক্তার দেখিয়েছেন চমকপ্রদ উত্থান। ২০৬ ধাপ উন্নতি করে সেরা ১০০ তালিকায় জায়গা করে নিয়ে বর্তমানে তিনি রয়েছেন ৯২ নম্বরে।

এদিকে বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। বোলারদের তালিকায়ও শীর্ষে আছেন আরেক অস্ট্রেলিয়ান অ্যানাবেল সাদারল্যান্ড।

রূপালী বাংলাদেশ

Link copied!