নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ ও প্রতিপক্ষ যারা
জানুয়ারি ৮, ২০২৬, ০৭:১০ পিএম
আইসিসি ২০২৬ নারী টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের সূচি ঘোষণা করেছে। বাছাইয়ে মোট ১০টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ ‘এ’ গ্রুপে আছে। তাদের গ্রুপসঙ্গী দলগুলো হলো আয়ারল্যান্ড, পাপুয়া নিউ গিনি, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
বাছাইপর্বের সব ম্যাচ নেপালের দুই ভেন্যুতে অনুষ্ঠিত হবে—মুলপানি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ড ও কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি মাঠে। ‘এ’ গ্রুপের...