আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ২০২৬ সালের পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ২৪ জন আম্পায়ার এবং ৬ জন ম্যাচ রেফারির নাম ঘোষণা করেছে।
টুর্নামেন্টের প্রাথমিক পর্যায়ের ম্যাচগুলোর জন্য এই আম্পায়ারদের দায়িত্ব বণ্টন করে দেওয়া হয়েছে। পরবর্তী রাউন্ড অর্থাৎ সুপার এইট, সেমিফাইনাল এবং ফাইনালের জন্য কর্মকর্তাদের নাম পরে ঘোষণা করা হবে।
বর্তমান আম্পায়ারদের মধ্যে পাকিস্তানের আহসান রাজা সবচেয়ে বেশি ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালনের রেকর্ডধারী। এরপরই আছেন জিম্বাবুয়ের ল্যাংটন রুসেরে (৮৩টি)।
তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি ম্যাচ পরিচালনার রেকর্ড রড টাকারের (৪৫টি) এবং তারপরই আছেন কুমার ধর্মসেনা (৩৬টি)।
একনজরে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালরা
ম্যাচ রেফারি : ডিন কসকার, ডেভিড গিলবার্ট, রঞ্জন মাদুগালে, অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন, জাভাগাল শ্রীনাথ।
আম্পায়ার : রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গ্যাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবোরো, ওয়েন নাইটস, ডোনোভান কোচ, জয়রামন মদনগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কেএনএ পদ্মনাভন, আল্লাহুদ্দিন পালেকর, আহসান রাজা, লেসলি রিফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরে, শরফুদ্দৌলা ইবনে শহীদ, গাজী সোহেল, রড টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রবীন্দ্র বিমালাসিরি, আসিফ ইয়াকুব।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন