× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:২৬ পিএম

আজ ঘটতে পারে বড় অঘটন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৩:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ক্রিকেট মানেই ঘটতে পারে অঘটন! এখন বিশ্বকাপের প্রতিটি ম্যাচই যেন একেকটি ‘থ্রিলার’ সিনেমা! আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকার ডাবল সুপার ওভারের রুদ্ধশ্বাস লড়াইয়ের পর বিশ্ব এখন অপেক্ষায়—আজ কি তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনটি ঘটতে যাচ্ছে? 

আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ‘দৈত্য’ ভারতের মুখোমুখি ‘ডেভিড’ নামিবিয়া। বাংলাদেশ সময় রাত সাড়ে ৭টায় শুরু হতে যাওয়া এই ম্যাচে নামিবিয়ার হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে পুরো ক্রিকেট বিশ্বের বিস্ময়!

পরিসংখ্যান যা বলছে...

চলতি বিশ্বকাপে রানের বন্যা বইছে। এখন পর্যন্ত ১৫ ম্যাচে রানরেট ৮.৫৫, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। ছোট দলগুলো বড় দলগুলোকে চোখ রাঙানি দিচ্ছে প্রতিটি মুহূর্তেই।

গত ৮ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের সামনে খাদের কিনারায় দাঁড়িয়েছিল সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড। ১৮৪ রান নিয়েও তারা নিশ্চিত ছিল না জয়ের ব্যাপারে। শেষ ৭ বলে নেপালের দরকার ছিল মাত্র ১০ রান! স্যাম কারানের জাদুকরী শেষ ওভার না হলে সেদিনই অঘটনের শিকার হতো ইংলিশরা।

ভারতের অবস্থাও খুব একটা সুবিধাজনক ছিল না। ৭ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৭৭ রানেই ৬ উইকেট হারিয়ে বসেছিল টিম ইন্ডিয়া। সূর্যকুমার যাদব সেদিন জীবন না পেলে ১২০ রানের আগেই অলআউট হয়ে যেতেন সাবেক চ্যাম্পিয়নরা। অঘটনের চরম লজ্জা থেকে ভারতকে সেদিন বাঁচিয়েছেন সূর্য।

কাগজে-কলমে ভারত অজেয় হলেও, ড্রেসিংরুমে নামিবিয়া নিশ্চয়ই ছক কষছে ভারতের ব্যাটিং লাইনআপ গুঁড়িয়ে দেওয়ার। দিল্লির পিচ যদি একটুও সহায়তা করে নামিবিয়ান বোলারদের, তবে বড় কোনো বিপর্যয় যে ঘটবে না—তার নিশ্চয়তা কে দেবে?

রূপালী বাংলাদেশ

Link copied!