× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:২১ পিএম

নতুন সরকার, সাকিবের ফেরা নিয়ে যা জানা গেল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৩:২১ পিএম

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের ডামাডোলের মধ্যেই জোর গুঞ্জন উঠেছে জাতীয় দলে সাকিব আল হাসানের ফেরা নিয়ে। সূত্র বলছে, রাজনৈতিক সমীকরণ পরিবর্তনের সাথে সাথে সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডারের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পথ সুগম হয়েছে এবং আসন্ন পাকিস্তান সিরিজ থেকেই তাকে পুনরায় ২২ গজে দেখা যেতে পারে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি সরকার গঠনের দ্বারপ্রান্তে রয়েছে। দলের নীতিনির্ধারণী পর্যায়ের মনোভাব অনুযায়ী, খেলোয়াড়দের রাজনৈতিক পরিচয়ের চেয়ে তাদের যোগ্যতাকেই প্রাধান্য দেওয়া হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি পুরোনো সাক্ষাৎকার বর্তমানে ক্রিকেটপাড়ায় নতুন আলোচনার জন্ম দিয়েছে। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা তার ফর্মের ওপর নির্ভর করবে। আমি কখনোই খেলাধুলার মধ্যে রাজনীতি আনতে চাইনি এবং বিশ্বাসও করি না। সুতরাং যে যোগ্য সে অবশ্যই জাতীয় দলে আসবে।

এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ধারণা করা হচ্ছে, নতুন সরকারের আমলে সাকিব ফর্মে থাকলে তার জাতীয় দলে সুযোগ পেতে কোনো বাধা থাকবে না।

গুঞ্জন থাকলেও সাকিব নিজে বিষয়টি নিয়ে খুব একটা তাড়াহুড়ো করতে নারাজ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, আপনারা অনেক দূর চিন্তা করে ফেলছেন। ভাই, আগে আমাকে দেখতে দিন যে সামনে দিনগুলোতে কী হয়।

তবে সাকিবের ঘনিষ্ঠ একটি সূত্র ভিন্ন ইঙ্গিত দিয়েছে। সূত্রটির মতে, সাকিব ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখেই তার পরিকল্পনা সাজাচ্ছেন।

সূত্রটি আরও জানিয়েছে, সাকিব টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিতে পারেন। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলেই তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেওয়ার পরিকল্পনা করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!