আন্তর্জাতিক টি-টুয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে আজ পাকিস্তান সুপার এইটে যাওয়ার ম্যাচে আলো ছড়িয়েছেন পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। যিনি আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে প্রথমবারের মতো সেঞ্চুরি করলেন।
ফারহানকে হিসাব করলে তিনি দ্বিতীয় পাকিস্তানি ক্রিকেটার যিনি টি-টুয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন। এর আগে ২০১৪ সালে বাংলাদেশে আহমেদ শেহজাদ করেছিলেন ১১১* রানের অপরাজিত ইনিংস।
এবার ফারহানের সেঞ্চুরি ৫৭ বলে এসেছে, যা পাকিস্তানের টি-টুয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরি। শেহজাদের রেকর্ড ৫৮ বলে ছিল। ইনিংসের পথে ফারহান ১১টি চার ও ৪টি ছক্কা মেরেছেন।
ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে পাকিস্তান সংগ্রহ করেছে ১৯৯ রান। তার সঙ্গে শেষদিকে অবদান রেখেছেন শাদাব খান, যিনি ২২ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন। এর আগে অধিনায়ক সালমান আগা ২৩ বলে ৩৮ রান করে আউট হন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন