× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৮ এএম

২৫৪ রানের পাহাড় গড়ে রেকর্ড জয়ে ওয়েস্ট ইন্ডিজ

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:১৮ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ওয়াংখেড়েতে শুরুটা ছিল রেকর্ডে, শেষটাও রেকর্ডে। ব্যাট হাতে ঝড় তুলে ২৫৪ রান করার পর বল হাতেও দাপট দেখিয়ে জিম্বাবুয়েকে ১০৭ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।  টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে এটিই সবচেয়ে বড় ব্যবধানে জয়। এর আগে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা ওমানকে হারিয়েছিল ১০৫ রানে।

রান তাড়ায় শুরুতেই ধস

২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাওয়ার প্লের মধ্যেই তিন ব্যাটার ফিরলে চাপ বাড়ে। সপ্তম ওভারে চতুর্থ উইকেট পড়তেই ম্যাচ কার্যত হাতছাড়া হয়ে যায়। ব্রায়ান বেনেট ৫, মারুমানি ১৪, রায়ান বার্ল শূন্য ও ডিওন মেয়ার্স ২৮ রান করে ফেরেন।

পঞ্চম উইকেটে সিকান্দার রাজা ও টনি মুনয়োঙ্গা কিছুটা প্রতিরোধ গড়লেও প্রয়োজনীয় রানরেট ছিল ধরাছোঁয়ার বাইরে। রাজা করেন ২৭, মুনয়োঙ্গা ১৪। এরপর আর কেউ দাঁড়াতে পারেননি।

শেষদিকে ব্র্যাড ইভান্সের ঝড়ো ব্যাটিং শুধু ব্যবধানটাই কমিয়েছে। ২১ বলে ২ চার ও ৫ ছক্কায় ৪৩ রান করেন তিনি। এনগারাভা অপরাজিত থাকেন ৭ রানে। জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৭ রানে।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সবচেয়ে সফল গুদাকেশ মোতি—২৮ রানে ৪ উইকেট। তিনটি উইকেট নেন আকেল হোসেন।

হেটমায়ার–পাওয়েলের ঝড়ে ২৫৪

এর আগে টস জিতে ফিল্ডিং নেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। শুরুটা ভালোই ছিল তাদের। ব্রেন্ডন কিং ৯ ও সাই হোপ ১৪ রানে ফিরলে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ।

তারপরই শুরু শিমরন হেটমায়ারের ঝড়। ইনিংসের চতুর্থ ওভারে জীবন পান তিনি—ক্যাচ মিস করেন জিম্বাবুয়ের ফিল্ডাররা। সেই সুযোগ কাজে লাগিয়ে মাত্র ১৯ বলে পূর্ণ করেন অর্ধশতক। রোভম্যান পাওয়েলকে সঙ্গে নিয়ে ৫২ বলে গড়েন ১২২ রানের জুটি।

৮৫ রানে থামে হেটমায়ারের ইনিংস—৩৪ বলের ঝলমলে এই ইনিংসে ছিল সাতটি চার ও সাতটি ছক্কা। পাওয়েলও কম যাননি, ৩৫ বলে চারটি করে চার-ছক্কায় করেন ৫৯।

শেষ দিকে রাদারফোর্ড-শেফার্ডদের ঝড়ে স্কোর ছুঁয়ে যায় পাহাড়সম। শেরফাইন রাদারফোর্ড ১৩ বলে ৩১, রোমারিও শেফার্ড ১০ বলে ২১ রান করেন। জেসন হোল্ডার ৪ বলে ১৩ যোগ করেন। ২০ ওভারে ২৫৪ রান—টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ।

শুধু তাই নয়, এবারের আসরেও এটি সর্বোচ্চ দলীয় সংগ্রহ। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এটি দ্বিতীয়—শীর্ষে রয়েছে কেনিয়ার বিপক্ষে শ্রীলঙ্কার ২৬০ রানের ইনিংস।

ওয়াংখেড়ের রাত তাই রঙিন হলো ক্যারিবীয় ঝড়ে—ব্যাটে-বলে একতরফা দাপটে।

রূপালী বাংলাদেশ

Link copied!