× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৩৩ পিএম

‘বিরাটকে ছাড়া কখনোই ১৬০ রান তাড়া করে জেতেনি ভারত’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ০৩:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি, কিন্তু ভারতীয় ক্রিকেটে তার ছায়া এখনো দীর্ঘ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার কাছে ভারতের বড় হারের পর আবারও সামনে এলো কোহলি-নির্ভরতার সেই পুরনো স্মৃতি। 

ভারতের সাবেক বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেবাগ এক চাঞ্চল্যকর পরিসংখ্যানে দাবি করেছেন, কোহলি না থাকলে বড় লক্ষ্য তাড়া করা ভারতের পক্ষে সম্ভব হচ্ছে না।

গত রবিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৮৭ রানের পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে মুখ থুবড়ে পড়ে ভারতের ব্যাটিং লাইনআপ। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলটি মাত্র ১১১ রানেই অলআউট হয়ে যায়। ৭৬ রানের এই বিশাল পরাজয়ে সেমিফাইনালের সমীকরণ এখন ভারতের জন্য বেশ জটিল হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচ পরবর্তী এক আলোচনায় বীরেন্দ্র শেবাগ ভারতের বর্তমান ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে তীব্র সমালোচনা করেন। তিনি একটি পরিসংখ্যান তুলে ধরে জানান, ভারত ১৬০-এর বেশি রান তাড়া করে জিতেছে কেবল তখনই, যখন বিরাট কোহলি রান করেছে। 

বেশির ভাগ সময় সে ৫০, ৬০ বা ৮০ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করে এসেছে। কোহলি ম্যাচ শেষ করার ক্ষমতা রাখত, কিন্তু এখন এই বিশ্বকাপে কে ম্যাচ শেষ করছে?

শেবাগ সরাসরি প্রশ্ন তোলেন দলের বর্তমান সদস্যদের সামর্থ্য নিয়ে। তিনি যোগ করেন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব, শিবম দুবে কিংবা হার্দিক পান্ডিয়া—সবার সুযোগ ছিল দায়িত্ব নেওয়ার। কাউকে না কাউকে তো বিরাট কোহলি হতে হবে। ম্যাচ জেতানো কাউকে শিখতে হবে।

দলের ব্যাটিং ব্যর্থতার পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার যাদবের ওপরও অসন্তুষ্ট শেবাগ। প্রোটিয়াদের বিপক্ষে সূর্যকুমারের ব্যাটিং দেখে মনে হয়েছে তিনি প্রচণ্ড চাপের মধ্যে খেলছেন। শেবাগের মতে, বড় ম্যাচ জিততে হলে ভয়ডরহীন ক্রিকেটের বিকল্প নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!