× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:২৬ পিএম

সেমিফাইনালের শেষ টিকিট কার? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১, ২০২৬, ০৫:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইট পর্বের সমীকরণ এখন টানটান উত্তেজনায় ফুটছে। সেমিফাইনালের শেষ চারে যাওয়ার মাত্র একটি স্থানই এখন ফাঁকা। আর সেই একটি জায়গার দখল নিতে আজ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে মুখোমুখি হচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। 

আজকের ম্যাচটি দু-দলের জন্যই জন্য কার্যত ‘ডু অর ডাই’ বা বাঁচা-মরার লড়াই। যে জিতবে, তারই মিলবে সেমিফাইনালের টিকিট, আর পরাজিত দলের জন্য অপেক্ষা করছে টুর্নামেন্ট থেকে বিদায়।

দক্ষিণ আফ্রিকার কাছে হতাশাজনক হারের পর ভারতের সেমিফাইনালের আশা একসময় ফিকে হয়ে আসছিল। প্রবল চাপের মুখে থাকা সূর্যকুমার যাদবের দল জিম্বাবুয়ের বিপক্ষে বিশাল জয় পেয়ে নিজেদের পালে হাওয়া লাগিয়েছে। 

তবে স্বস্তির নিঃশ্বাস ফেলার সময় নেই, কারণ আজ রোবাবার ক্যারিবিয়ানদের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কোনো পথ খোলা নেই টিম ইন্ডিয়ার সামনে।

এদিকে, জিম্বাবুয়ের বিপক্ষে বড় জয় এলেও ভারতের বোলিং ইউনিটের কিছু দুর্বলতা সামনে এসেছে। বিশেষ করে মাঝের ওভারগুলোতে বরুণ চক্রবর্তী এবং অক্ষর প্যাটেল ওভার প্রতি প্রায় ৯ রান করে খরচ করেছেন। 

এই পরিস্থিতিতে ইএসপিএন ক্রিকইনফো-র এক আলোচনায় কার্তিক বলেন, আমার মনে হয় বুমরাহকে নতুন বল দিয়ে আক্রমণ শুরু করা উচিত। জিম্বাবুয়ের বিপক্ষে সে পঞ্চম বা ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসায় খুব একটা কার্যকর হতে পারেনি কারণ তখন বল খুব একটা সুইং করছিল না। সে যদি শুরুতেই বল হাতে পায়, তবে দুই দিকেই মুভ করিয়ে প্রতিপক্ষকে শুরুতেই ধাক্কা দিতে পারবে।

পরিসংখ্যানের পাতায় ভারত অবশ্য বেশ এগিয়ে। ইডেন গার্ডেন্সে এ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ৪টি টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতেই জিতেছে টিম ইন্ডিয়া। এছাড়া আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই দলের সামগ্রিক লড়াইয়ের চিত্রটিও ভারতের অনুকূলে।

মোট ম্যাচ: ৩০

ভারত জয়ী: ১৯

ওয়েস্ট ইন্ডিজ জয়ী: ১০

ফলাফলহীন: ১

রূপালী বাংলাদেশ

Link copied!