× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৫১ পিএম

শচীন-পুত্রের বিয়েতে তারকার মেলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৪, ২০২৬, ০৫:৫১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ভারতের লিজেন্ডারি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের ঘরে এখন উৎসবের সানাই। দীর্ঘ প্রতীক্ষার পর বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তার পুত্র অর্জুন টেন্ডুলকার।

আগামীকাল ৫ মার্চ দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চন্দকের সঙ্গে সাত পাকে বাঁধা পড়বেন এই তরুণ অলরাউন্ডার। তার আগে মঙ্গলবার রাতে দক্ষিণ মুম্বাইয়ের এক অভিজাত ভেন্যুতে অনুষ্ঠিত হয়ে গেল জাঁকজমকপূর্ণ মেহেন্দি ও সঙ্গীত অনুষ্ঠান।

ভারতীয় ক্রিকেটের রথী-মহারথীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিনত হয়েছিল এক টুকরো ‘ক্রিকেটীয় স্বর্গে’। যুবরাজ সিং থেকে শুরু করে জহির খান—নবদম্পতিকে আশীর্বাদ করতে হাজির ছিলেন টেন্ডুলকারের দীর্ঘদিনের সতীর্থরা।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল টেন্ডুলকার পরিবারের রাজকীয় উপস্থিতি। আয়োজক হিসেবে শচীন টেন্ডুলকার বেছে নিয়েছিলেন উজ্জ্বল সবুজ রঙের পাঞ্জাবি-পাজামা ও একটি প্রিন্টেড জ্যাকেট। 

তার পাশে নীল রঙের কারুকার্যময় পোশাকে অঞ্জলি টেন্ডুলকারকে দেখাচ্ছিল অত্যন্ত মার্জিত। তবে এদিন সবার নজর কেড়েছেন সারা টেন্ডুলকার, গোলাপি লেহেঙ্গায় তার উপস্থিতি অনুষ্ঠান চত্বরে বাড়তি গ্ল্যামার যোগ করে।

অর্জুন টেন্ডুলকারকে দেখা যায় বেইজ রঙের একটি আভিজাত্যপূর্ণ বন্ধগলা স্যুটে। অন্যদিকে, হবু কনে সানিয়া চন্দক একটি প্যাস্টেল শেডের গোটা-পাত্তি লেহেঙ্গায় সেজেছিলেন। ট্র্যাডিশনাল গয়না ও হাতে কালীরা পরে সানিয়া যখন অর্জুনের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করেন।

অর্জুনের মেহেন্দি অনুষ্ঠানটি ছিল কার্যত ভারতীয় ক্রিকেটের একটি পুনর্মিলন মেলা। উপস্থিত ছিলেন ২০১১ বিশ্বকাপ জয়ের কারিগর যুবরাজ সিং ও তার স্ত্রী হেজেল কিচ। ইরফান ও ইউসুফ পাঠান সপরিবারে অনুষ্ঠানে যোগ দেন। 

এছাড়াও দেখা গেছে হরভজন সিং ও গীতা বাসরা এবং জহির খান ও সাগরিকা ঘাটগেকে। বর্তমান বিসিসিআই প্রধান নির্বাচক অজিত আগরকর ও সাবেক কোচ রবি শাস্ত্রীর উপস্থিতি অনুষ্ঠানটিতে বাড়তি মাত্রা যোগ করে।

রূপালী বাংলাদেশ

Link copied!