× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:৩৮ পিএম

২০২৬ বিশ্বকাপ বর্জনের ঘোষণা ইরানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৭:৩৮ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। বুধবার (১১ মার্চ) দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। 

সাম্প্রতিক সময়ে মার্কিন ও ইসরায়েলি বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনী নিহত হওয়ার পর এই পদক্ষেপ নিলো তেহরান।

ক্রীড়ামন্ত্রী আহমদ দানিয়ামালি কড়া ভাষায় বলেন, যে দুর্নীতিগ্রস্ত শাসনব্যবস্থা (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাদের মাটিতে কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না। আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা সেখানে নেই এবং বর্তমান পরিস্থিতিতে ফুটবল খেলার মতো কোনো পরিবেশও অবশিষ্ট নেই।

তিনি আরও যোগ করেন, বিগত আট-নয় মাসে তারা আমাদের ওপর দুটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং আমাদের হাজার হাজার মানুষকে শহীদ করেছে। এমন অবস্থায় তাদের আয়োজিত কোনো আসরে উপস্থিত থাকা আমাদের পক্ষে সম্ভব নয়।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো সম্প্রতি জানিয়েছিলেন যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক। সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফান্তিনো লিখেছিলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে আশ্বস্ত করেছেন যে ইরানি দল যুক্তরাষ্ট্রে খেলতে আসলে তাদের স্বাগত জানানো হবে।

তবে ট্রাম্পের এই 'স্বাগত' জানানোর বিষয়টি ইরান সরকার প্রত্যাখ্যান করেছে। এর আগে ট্রাম্প এক বক্তব্যে বলেছিলেন যে, ইরান বিশ্বকাপে অংশ নিল কি না, তাতে তার কিছুই যায় আসে না।

জানা যায়, ইরানের গ্রুপ পর্বে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশরের মুখোমুখি হওয়ার কথা ছিল। ম্যাচগুলো ক্যালিফোর্নিয়ার ইঙ্গলউড এবং সিয়াটলে অনুষ্ঠিত হওয়ার কথা। এমনকি টুর্নামেন্টের সমীকরণ মিলে গেলে ৩ জুলাই ডালাসে যুক্তরাষ্ট্র ও ইরান মুখোমুখি হওয়ার সম্ভাবনাও ছিল।

ফিফার চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছেন, যুদ্ধের কারণে বিশ্বকাপ স্থগিত করার কোনো সুযোগ নেই। আমরা আশা করি যারা কোয়ালিফাই করেছে তারা সবাই অংশ নেবে।

সূত্র : দ্য গার্ডিয়ান

রূপালী বাংলাদেশ

Link copied!