× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

আইপিএলের প্রথম পর্বের সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৬, ০৮:৩৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৬-এর প্রথম দফার সময়সূচি ঘোষণা করেছে বিসিসিআই। আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে টুর্নামেন্টের ১৯তম আসর। 

জানা যায়, উদ্বোধনী ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ঘরের মাঠ এম. চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হবে সানরাইজার্স হায়দ্রাবাদের। ট্রফি ধরে রাখার অভিযানে ঘরের মাঠ থেকেই যাত্রা শুরু করবে বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসিদের দল।

ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) প্রথম পর্বে টুর্নামেন্টের প্রথম ২০টি ম্যাচের সূচি প্রকাশ করেছে। আগামী মার্চ থেকে মে মাসের মধ্যে পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, আসাম, কেরালা ও পুদুচেরিতে বিধানসভা নির্বাচন থাকায় নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সূচিটি দুই ভাগে ভাগ করা হয়েছে। 

নির্বাচন কমিশন ভোটের চূড়ান্ত তারিখ ঘোষণা করার পর টুর্নামেন্টের বাকি অংশের সূচি জানানো হবে বলে জানিয়েছে বোর্ড। এবারের আসরে মোট ৮৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে ৩১ মে বেঙ্গালুরুতে।

২৮ মার্চ উদ্বোধনী ম্যাচের পরদিন অর্থাৎ ২৯ মার্চ ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্স। ৩০ মার্চ গুয়াহাটিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে নিজেদের মিশন শুরু করবে চেন্নাই সুপার কিংস। ৩১ মার্চ মুল্লানপুরে লড়বে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটানস।

এদিকে, সম্প্রচার সত্ত্বের ক্ষেত্রে এবার বড় পরিবর্তন লক্ষ্য করা গেছে। আইপিএল ২০২৬-এর সমস্ত ম্যাচ সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে এবং অনলাইনে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও-হটস্টার প্ল্যাটফর্মে। বরাবরের মতো এবারও ম্যাচগুলো স্থানীয় সময় বিকেল ৩:৩০ মিনিট এবং সন্ধ্যা ৭:৩০ মিনিটে শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!