× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৩:১৩ পিএম

নেইমারের পিছু ছাড়ছে না ইনজুরি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৩:১৩ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের বরপুত্র নেইমার জুনিয়র এবং ইনজুরি—এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। দীর্ঘ ২৯ মাস পর সেলেসাওদের হলুদ জার্সি গায়ে জড়ানোর স্বপ্নে আবারও বড় বাধা হয়ে দাঁড়ালো শারীরিক চোট। 

২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে নিজেদের গুছিয়ে নেওয়ার মিশনে নেইমারকে প্রাথমিক দলে রাখা হলেও, নতুন করে মাংসপেশির চোটে পড়ায় তার ফেরা এখন সুতোয় ঝুলছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপে নিজেদের 'হেক্সা' মিশনে নামবে ব্রাজিল। 

সেই প্রস্তুতির অংশ হিসেবে আগামী ২৬ মার্চ ফ্রান্স এবং ৩১ মার্চ ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেলেসাওদের। কোচ কার্লো আনচেলত্তির অধীনে এই দুই ম্যাচের জন্য ৩৪ বছর বয়সী নেইমারকে প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল।

নেইমারের ফিটনেসের বর্তমান অবস্থা সচক্ষে দেখার পরিকল্পনা ছিল ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। বুধবার (১১ মার্চ) সকালে ব্রাজিলের শীর্ষ লিগ সিরি’আ-তে মিরাসলের বিপক্ষে সান্তোসের ম্যাচটি গ্যালারিতে বসে দেখার কথা ছিল তার। 

কিন্তু মাংসপেশির চোটের কারণে সেই ম্যাচে মাঠেই নামতে পারেননি নেইমার। ম্যাচটি ২-২ গোলে ড্র হলেও কোচকে নিজের ফিটনেস দেখানোর সুযোগ হারান এই তারকা ফরোয়ার্ড।

আগামী ১৬ মার্চ এই প্রীতি ম্যাচ দুটির জন্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে ১৫ মার্চ করিন্থিয়ান্সের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামার সুযোগ রয়েছে নেইমারের। 

রূপালী বাংলাদেশ

Link copied!