× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪০ পিএম

দ্য হানড্রেডে দল পেলেন না রিশাদ হোসেন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১২, ২০২৬, ০৭:৪০ পিএম

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট ‘দ্য হানড্রেড’-এর চতুর্থ আসরের নিলামে বড় নামগুলোর ভিড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন। তবে নিলাম শেষে বাংলাদেশের সমর্থকদের জন্য খবরটি সুখকর হয়নি। 

স্পিনার ক্যাটাগরিতে নাম উঠলেও কোনো ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নিতে আগ্রহ দেখায়নি। ফলে এবারের আসরে এখন পর্যন্ত অবিক্রিত রয়ে গেলেন রিশাদ।

নিলামে রিশাদ হোসেনের ভিত্তিমূল্য ধরা হয়েছিল ৭৫ হাজার পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় এক কোটি ১২ লাখ ৫০ হাজার টাকার সমান। সম্প্রতি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের কারণে তাকে নিয়ে আশাবাদ ছিল তুঙ্গে। কিন্তু ড্রাফটের জটিল সমীকরণে শেষ পর্যন্ত কোনো দল তাকে নিজেদের স্কোয়াডে ভেড়ায়নি।

রিশাদের সঙ্গে একই ক্যাটাগরিতে নাম উঠেছিল জাফের চৌহান, আকিল হোসেন এবং পাকিস্তানের উসমান তারিকের। এদের মধ্যে রিশাদ, জাফের ও ওয়েস্ট ইন্ডিজের তারকা আকিল হোসেন অবিক্রিত থাকলেও কপাল খুলেছে উসমান তারিকের। 

১ লাখ পাউন্ড ভিত্তিমূল্যের এই পাকিস্তানি স্পিনারকে নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কাড়াকাড়ি পড়ে যায়। শেষ পর্যন্ত ১ লাখ ৪০ হাজার পাউন্ডে তাকে কিনে নেয় বার্মিংহ্যাম ফিনিক্স।

এদিকে, উসমান তারিকই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি এবারের নিলাম থেকে দল পেয়েছেন। তার আগে হারিস রউফ ও শাদাব খানের মতো তারকাদের নাম উঠলেও তাদের প্রতি কোনো দল আগ্রহ দেখায়নি। 

রূপালী বাংলাদেশ

Link copied!