মাঠের চোট কিলিয়ান এমবাপ্পেকে ফুটবল থেকে সাময়িক দূরে রাখলেও, মাঠের বাইরের সময়টা বেশ রোমাঞ্চকর কাটছে রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ডের।
গত তিন সপ্তাহ ধরে চোটের কারণে দলের হয়ে মাঠে নামতে পারছেন না তিনি। তবে এই অবসরে স্প্যানিশ জনপ্রিয় অভিনেত্রী এস্তার এক্সপোসিতোর সঙ্গে তার প্রেম কাহিনী এখন সংবাদমাধ্যমের আলোচনার প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে।
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, এমবাপ্পে ও এস্তার বর্তমানে চুটিয়ে প্রেম করছেন। মাদ্রিদের বিভিন্ন জায়গায় প্রায়ই এই দুজনকে একসঙ্গে সময় কাটাতে দেখা যাচ্ছে।
তবে সম্প্রতি এস্তারের একটি সাক্ষাৎকার এই গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছে। সেখানে তিনি জানিয়েছেন—এমবাপ্পের প্রেমে পড়ার আগে তিনি জানতেনই না যে এমবাপ্পে একজন বিশ্ববিখ্যাত ফুটবল তারকা!
নিজের প্রথম দেখার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, প্রথম দেখাতেই আমি এমবাপ্পের প্রেমে পড়ে যাই। তাকে দেখে মনে মনে বলেছিলাম, ছেলেটা কী দারুণ!
কিন্তু মজার ব্যাপার হলো, তখন আমি জানতামই না যে সে আসলে কে বা তার পরিচয় কী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন