× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:৩৯ এএম

ডিপিএল নিয়ে চরম অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ১০:৩৯ এএম

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

ঢাকার ক্লাব সংগঠক ও ক্রিকেট বোর্ডের মধ্যকার টানাপোড়েনে স্থবির হয়ে পড়েছে দেশের ঘরোয়া ক্রিকেট। প্রথম ও দ্বিতীয় বিভাগের পর এবার দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর 'ঢাকা প্রিমিয়ার লিগ' (ডিপিএল) নিয়েও দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। 

এমন পরিস্থিতিতে ক্লাবগুলোকে ব্যক্তিগত জেদ পরিহার করে দ্রুত মাঠে ফেরার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ-সভাপতি ফারুক আহমেদ।

গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) মিরপুরে স্বাধীনতা দিবসের প্রীতি ম্যাচ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই আহ্বান জানান। ফারুক আহমেদ জানান, লিগ আয়োজন মূলত বিসিবির ওপর নয়, বরং ক্লাবগুলোর সদিচ্ছার ওপর নির্ভর করছে।

ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, ঢাকা প্রিমিয়ার লিগ হবে কি না, এটা একান্তই ক্লাবগুলোর ব্যাপার। আমি খেলোয়াড়দের কাছ থেকে শুনি যে ক্রিকেট বোর্ড যা আশা করেছিলাম তা করছে না। 

কিন্তু আমি ক্লাবগুলোকে বারবার অনুরোধ করেছি, আপনারা যেটাই করেন—দিনশেষে ক্রিকেট বোর্ড থাকবে। বোর্ড ৪ বছরের জন্য নির্বাচিত হয়েছে। ভবিষ্যতে কী হবে তা নিয়ে চিন্তা না করে এই মুহূর্তে ক্রিকেটটা মাঠে গড়ানো সবচেয়ে জরুরি।

ক্লাব কর্মকর্তাদের সতর্ক করে বিসিবি সহ-সভাপতি আরও বলেন, সময় চলে গেলে কিন্তু এটা আর ফিরে আসবে না। হয়তো একটা সময় ক্রিকেট বোর্ড বদলে যাবে, কিন্তু খেলোয়াড়দের ক্যারিয়ার থেকে হারিয়ে যাওয়া এই সময়টা কোথায় পাবেন? এজন্য আমি বারবার বলছি এবং খেলোয়াড়দেরও মনে করি আরও সক্রিয় হওয়া উচিত। তাদের নিজ নিজ ক্লাবের সঙ্গে যোগাযোগ করা দরকার। এখানে ক্রিকেট বোর্ডের একা কিছু করার নেই।

রূপালী বাংলাদেশ

Link copied!