× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৫৭ পিএম

ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ১২:৫৭ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

ভিয়েতনামের বিপক্ষে হারের তিক্ত স্মৃতি এখন অতীত। সেই ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী মিশনে এবার সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।

র‍্যাঙ্কিংয়ে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে লড়াইয়ের আগে লাল-সবুজ শিবিরের মূল দুশ্চিন্তা এখন রক্ষণভাগের সমন্বয়হীনতা ও সেট পিস। তবে প্রধান কোচ হাভিয়ের কাবরেরা আত্মবিশ্বাসী—ভুল থেকে শিক্ষা নিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে তার শিষ্যরা।

আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিকে সামনে রেখে গত ২৭ মার্চ সিঙ্গাপুর পৌঁছেছে দল। গতকাল প্রথম দিনের অনুশীলন শেষে ফুটবলাররা জানিয়েছেন, সেখানকার কন্ডিশন নিয়ে আলাদা কোনো উদ্বেগের কারণ নেই। 

তরুণ তুর্কি শেখ মোরসালিন বলেন, এখানকার আবহাওয়া আমাদের বাংলাদেশের মতোই, তাই মানিয়ে নেওয়ার বাড়তি কোনো চাপ নেই। আমরা মানসিকভাবে পুরোপুরি প্রস্তুত।

ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধেই তিন গোল হজম করা ছিল ম্যাচ হারের মূল কারণ। যার মধ্যে দুটি গোলই ছিল সেট পিস থেকে। কোচ কাবরেরার কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এই ছোটখাটো ভুলগুলোই। 

এ বিষয়ে তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য জয়। তবে সেট পিসের দুর্বলতাগুলো দ্রুত কাটিয়ে উঠতে হবে। প্রথম ম্যাচে যে ভুলগুলো হয়েছে, তার পুনরাবৃত্তি সিঙ্গাপুরের বিপক্ষে করা চলবে না।

ভিয়েতনামের বিপক্ষে প্রথমার্ধে ব্যাকফুটে থাকলেও দ্বিতীয়ার্ধে দারুণ প্রতিরোধ গড়েছিল বাংলাদেশ। গোল হজম না করে শক্তিশালী প্রতিপক্ষকে আটকে রাখার সেই পারফরম্যান্স থেকেই আত্মবিশ্বাস খুঁজছে দল। 

মোরসালিন আশাবাদী হয়ে বলেন, ভিয়েতনাম ম্যাচে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি ঠিকই, কিন্তু সেকেন্ড হাফে আমরা খুবই ভালো খেলেছি। সেই ইতিবাচক দিকগুলোই আমরা সিঙ্গাপুরের বিপক্ষে কাজে লাগাতে চাই।

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের ফুটবল নিয়ে উন্মাদনা দলের জন্য বড় এক অনুপ্রেরণা। গ্যালারিতে লাল-সবুজের গর্জন ফুটবলারদের বাড়তি সাহস জোগাচ্ছে। 

মোরসালিন দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, শুনেছি টিকিটের জন্য অনেক হাহাকার, প্রবাসীরা অনেক কষ্ট করে টিকিট কাটছেন আমাদের খেলা দেখতে। তাদের নিরাশ করতে চাই না; আমরা এখানে জিততেই এসেছি।

এদিকে, ঘরের মাঠে প্রথম লেগে সিঙ্গাপুরের কাছে ২-১ গোলে হারলেও এবার বিদেশের মাটিতে সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে কাবরেরা বাহিনী। 

রূপালী বাংলাদেশ

Link copied!