× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০৮ এএম

ঘানাকে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল জার্মানি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০৯:০৮ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সুইজারল্যান্ডকে হারানোর পর এবার আফ্রিকার দেশ ঘানাকেও হারিয়েছে জার্মানি। স্টুটগার্টে অনুষ্ঠিত এক আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। এই জয়ের ফলে টানা সাত ম্যাচে অপরাজিত থাকার কীর্তি গড়ল চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণের লড়াইয়ে একচেটিয়া আধিপত্য দেখায় স্বাগতিক জার্মানি। ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই লিড নেওয়ার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তরুণ তুর্কি ফ্লোরিয়ান ভির্টজ। 

তবে তার নেওয়া শটটি গোলপোস্টে লেগে ফিরে আসলে গোলবঞ্চিত হয় জার্মানি। এরপর ৩৩তম মিনিটে নিক ভল্টেমাডের পাস থেকে বল জালে জড়িয়েছিলেন কাই হাভার্টজ, কিন্তু অফসাইডের কারণে সেই গোলটি বাতিল ঘোষণা করেন রেফারি।

বারবার আক্রমণ করেও গোল না পাওয়ার আক্ষেপ মেটে বিরতির ঠিক আগে। ঘানার রক্ষণভাগের খেলোয়াড় নিজেদের ডি-বক্সে হ্যান্ডবল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। স্পট কিক থেকে নিখুঁত শটে বল জালে পাঠিয়ে জার্মানিকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন ফরোয়ার্ড কাই হাভার্টজ।

দ্বিতীয়ার্ধের শুরুতেও আক্রমণের ধার বজায় রাখে নাগেলসমানের দল। ৫৩তম মিনিটে ভল্টেমাডের একটি শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসলে ব্যবধান দ্বিগুণ করা সম্ভব হয়নি।

তবে চাপের মুখে থেকেও ৭০তম মিনিটে ম্যাচে সমতা ফেরায় ঘানা। নিজেদের প্রথম অন-টার্গেট শট থেকেই গোল আদায় করে নেন আব্দুল ফাতাউ। ১-১ সমতায় ফেরার পর দুই দলের মধ্যেই জয়সূচক গোলের জন্য লড়াই শুরু হয়।

ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ত্রাতা হয়ে আসেন বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ। ৮৮তম মিনিটে সতীর্থের বাড়ানো হেড থেকে আসা বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে চমৎকার ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন তিনি। তার এই গোলেই ২-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় জার্মানির।

রূপালী বাংলাদেশ

Link copied!