× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:২৪ এএম

জয় দিয়ে আইপিএল শুরু রাজস্থানের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১০:২৪ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চলতি আইপিএলের প্রথম ম্যাচে নেতৃত্বে চমক দেখালেন রিয়ান পরাগ। তার কৌশলী পরিকল্পনা আর বোলারদের আগুনে বোলিংয়ে চেন্নাই সুপার কিংসকে (সিএসকে) পাত্তাই দিল না
রাজস্থান রয়্যালস। 

গতকাল (৩০ মার্চ) সোমবার রাতে ঘরের মাঠ গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে সিএসকে-কে ৮ উইকেটে হারিয়ে আসরে শুভসূচনা করেছে রাজস্থান।

ম্যাচের শুরুতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল রিয়ান পরাগের ‘ফাঁদ’। অধিনায়ক হিসেবে নিজের প্রথম পূর্ণাঙ্গ ম্যাচে অভিজ্ঞ সঞ্জু স্যামসনকে প্যাভিলিয়নে ফেরাতে এক অদ্ভুত ফিল্ডিং সাজান তিনি। 

ইনিংসের দ্বিতীয় ওভারেই রবীন্দ্র জাদেজা ও জোফ্রা আর্চারের মতো ফিল্ডারদের এমন পজিশনে দাঁড় করান, যা সচরাচর দেখা যায় না। অধিনায়ক পরাগের এই ‘গ্যাম্বল’ বা ঝুঁকি কাজে লেগে যায় দ্রুতই। মাঠের ফিল্ডিং দেখে স্যামসন বিভ্রান্ত হন এবং নান্দ্রে বার্গারের ভেতরে ঢোকা ও বের হওয়া বলের কারসাজিতে বোল্ড হয়ে ফেরেন।

এদিন পাওয়ারপ্লেতে চেন্নাইয়ের বিপর্যয় ছিল চোখে পড়ার মতো। স্যামসনের বিদায়ের পর রাজস্থানের পেস আক্রমণের সামনে দাঁড়াতে পারেনি সিএসকে-র টপ অর্ডার। 

বার্গারের বাউন্সারে আউট হন আয়ুশ মাত্রে এবং সন্দীপ শর্মার স্লো গতির বলে বিভ্রান্ত হয়ে ফেরেন ম্যাটু শর্ট। অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ও বেশিক্ষণ টিকতে পারেননি, আর্চারের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়লে পাওয়ারপ্লের মধ্যেই ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

মাঝের ওভারে ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সরফরাজ খান কিছুটা পাল্টা আক্রমণের চেষ্টা করেছিলেন। কিন্তু নিজের পুরনো দলের বিপক্ষে জাদেজার নিয়ন্ত্রিত স্পিন চেন্নাইয়ের ইনিংসকে আর বড় হতে দেয়নি। 

নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে, ওভারটনের ৪৩ রানের উপর ভর করে ১২৭ রানে অলআউট হয় চেন্নাই।

১২৮ রানের জবাবে ব্যাট করতে নেমে রাজস্থান রয়্যালসকে কোনো চাপের মুখেই পড়তে হয়নি। তরুণ ওপেনার বৈভব সূর্যবংশীর বিধ্বংসী এক হাফ-সেঞ্চুরিতে মাত্র ১২ ওভারের মধ্যেই জয়ের বন্দরে পৌঁছে যায় রাজস্থান। 

ম্যাচ শেষে চেন্নাইয়ের ব্যাটিং কোচ মাইকেল হাসি দলের এমন ব্যাটিং বিপর্যয়ে হতাশা প্রকাশ করে জানান, শুরুর মুভমেন্টের সাথে মানিয়ে নিতে না পারা এবং ভুল শট সিলেকশনই তাদের ডুবিয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!