× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৩৩ এএম

নেইমারের অপেক্ষার প্রহর কি আক্ষেপেই শেষ হচ্ছে? 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১১:৩৩ এএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের আগে ব্রাজিল জাতীয় দলে নেইমার জুনিয়রের ফেরার পথ আরও কঠিন হয়ে উঠল। মার্চ উইন্ডোর আন্তর্জাতিক প্রীতি ম্যাচগুলোতে নেইমারের অনুপস্থিতি নিয়ে ফুটবল বিশ্বে নানা গুঞ্জন থাকলেও, কোচ কার্লো আনচেলত্তির সাম্প্রতিক মন্তব্য সেই শঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে। 

ইতালিয়ান এই মাস্টারমাইন্ড সরাসরি জানিয়েছেন, উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য তার ২৬ সদস্যের স্কোয়াড এখন ‘প্রায় চূড়ান্ত’।

দীর্ঘমেয়াদী চোট এবং ফিটনেস সমস্যার কারণে ২০২৩ সালের অক্টোবর থেকে সেলেসাওদের জার্সিতে দেখা যায়নি নেইমারকে। ৩৪ বছর বয়সী এই সান্তোস ফরোয়ার্ড আগামী বিশ্বকাপে খেলার তীব্র ইচ্ছা পোষণ করলেও আনচেলত্তির পরিকল্পনায় তার জায়গা হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। 

২০২৫ সালের জুনে ব্রাজিল দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আনচেলত্তি চারবার দল ঘোষণা করলেও প্রতিবারই ফিটনেস ঘাটতির অজুহাতে নেইমারকে বাতিলের খাতায় রেখেছেন।

সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে আনচেলত্তি তার দল গঠনের বিষয়ে স্পষ্ট ধারণা দেন। তিনি জানান, গত এক বছরে তিনি অনেক খেলোয়াড়কে পরখ করেছেন এবং বর্তমানে বিশ্বকাপের প্রথম ম্যাচের একাদশ ও চূড়ান্ত তালিকা নিয়ে তার মনে কোনো দ্বিধা নেই। 

কোচ আরও বলেন, আমাদের কাছে এখন বিষয়টি পরিষ্কার, প্রথম ম্যাচের লাইনআপ এবং চূড়ান্ত তালিকা এখন বেশ সুসংজ্ঞায়িত।

দলের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি জানান, ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচগুলোতে তিনি তার মূল একাদশকে ঝালিয়ে নিতে চেয়েছিলেন। যদিও এস্তেভাও ও রাফিনিয়ার মতো খেলোয়াড়দের চোট তাকে কিছুটা পরীক্ষা-নিরীক্ষা করতে বাধ্য করেছে, তবুও নেইমারকে স্কোয়াডের বাইরে রাখা ইঙ্গিত দিচ্ছে যে—কোচের পরিকল্পনায় এই ফরোয়ার্ড আপাতত নেই।

পুরো দলের মধ্যে আনচেলত্তি এখন পর্যন্ত মাত্র একজনের জায়গা নিশ্চিত করেছেন, তিনি হলেন অভিজ্ঞ ডিফেন্ডার দানিলো। 

বর্তমানে ফ্লামেঙ্গোর হয়ে সাইডবেঞ্চে থাকা এই ফুটবলার সম্পর্কে কোচের জানায়, দানিলোর অভিজ্ঞতা এবং মাঠ ও মাঠের বাইরের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা দলের জন্য অপরিহার্য। রক্ষণভাগের যেকোনো পজিশনে খেলার পারদর্শিতার কারণে ৯ জন ডিফেন্ডারের তালিকায় তার নাম নিশ্চিত করেছেন কোচ।

ফিফার নিয়ম অনুযায়ী ৩০ মে পর্যন্ত চূড়ান্ত দল জমা দেওয়ার সুযোগ থাকলেও, আগামী ১৮ মে ব্রাজিল তাদের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করতে পারে। 

রূপালী বাংলাদেশ

Link copied!