× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৫১ পিএম

আজ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ০১:৫১ পিএম

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ছবি : সংগৃহীত

মার্চ উইন্ডোর শেষ ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের এই মিশনে স্বাগতিক সিঙ্গাপুরের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা। 

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস।

বর্তমানে গ্রুপ ‘সি’-তে সুবিধাজনক অবস্থানে রয়েছে স্বাগতিক সিঙ্গাপুর। পাঁচ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা ইতোমধ্যেই পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। অন্যদিকে, সমান ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে বাংলাদেশ। 

যদিও সমীকরণে বাংলাদেশ পিছিয়ে, তবে সাম্প্রতিক পারফরম্যান্স জামাল ভূঁইয়াদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।

এর আগে ঢাকায় অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে দারুণ লড়াই করেছিল কোচ হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই ম্যাচে ২-১ ব্যবধানে হারলেও মাঠের লড়াইয়ে সমানে সমান ছিল বাংলাদেশ। 

সিঙ্গাপুরের হয়ে সং উই ইয়াং ও ইখসান ফান্দি গোল করলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের হয়ে ব্যবধান কমিয়েছিলেন রাকিব হোসেন। আজকের ম্যাচে সেই হারের প্রতিশোধ নিতে মরিয়া হয়ে মাঠে নামবে লাল-সবুজ জার্সিধারীরা।

বাংলাদেশ দলের জন্য এই ম্যাচের বড় টনিক হচ্ছে ভারতের বিপক্ষে পাওয়া ঐতিহাসিক জয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর প্রতিবেশী দেশটিকে ১-০ গোলে হারিয়ে ফুরফুরে মেজাজে আছে জামাল-হামজারা। 

এদিকে ঘরের মাঠে জয় দিয়ে নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে মুখিয়ে আছে সিঙ্গাপুরও। হংকংকে হারিয়ে তারা ইতোমধ্যেই এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!