× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫৪ পিএম

আজ জরুরি সভায় বসছে বিসিবি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ১২:৫৪ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দেশের ক্রিকেটের চলমান অস্থিরতা ও প্রশাসনিক স্থবিরতা কাটাতে আজ শনিবার (৪ এপ্রিল) মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম প্রাঙ্গণে জরুরি সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)পরিচালনা পর্ষদ।

জানা যায়, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এই সভায় সভাপতিত্ব করবেন। অস্ট্রেলিয়ায় সপরিবারে ব্যক্তিগত ছুটি কাটিয়ে সম্প্রতি তিনি দেশে ফিরেছেন।

সভার অন্যতম প্রধান আলোচ্য বিষয় হিসেবে থাকছে দেশের ঐতিহ্যবাহী ঘরোয়া ক্রিকেট আসর ‘ঢাকা প্রিমিয়ার লিগ’ (ডিপিএল)। গত কয়েক মৌসুম ধরে নানা জটিলতায় লিগের স্বাভাবিক ছন্দ পতন ঘটেছে। 

বিশেষ করে ‘সরকারের হস্তক্ষেপ’ অভিযোগ তুলে একটি নির্দিষ্ট পক্ষ বোর্ড নির্বাচন ও লিগ থেকে নিজেদের সরিয়ে নেয়ায় টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা হুমকির মুখে পড়ে। 

এদিকে বিসিবি চায়, আগামী মৌসুম থেকে সব বড় ক্লাবকে ফিরিয়ে এনে লিগটিকে পুনরায় জমজমাট করতে। এ লক্ষ্যে সিসিডিএম-এর মাধ্যমে ক্লাবগুলোর সঙ্গে ফলপ্রসূ আলোচনায় বসার পরিকল্পনা নেওয়া হয়েছে।

আরও জানা যায়, ক্রিকেটীয় আলোচনার পাশাপাশি বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ও সভার বড় অংশ জুড়ে থাকবে। সম্প্রতি লজিস্টিকস অ্যান্ড প্রটোকল কমিটির চেয়ারম্যান ইয়াসির মোহাম্মদ ফয়সাল ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। 

এর আগে ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেনও বোর্ড থেকে সরে দাঁড়িয়েছেন। একের পর এক গুরুত্বপূর্ণ পরিচালকের পদত্যাগে বোর্ডের নীতি-নির্ধারণী পর্যায়ে যে শূন্যতা তৈরি হয়েছে, তা নিয়ে আজকের সভায় বিস্তারিত আলোচনা হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!