× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:১৫ পিএম

খাদের কিনারায় কেকেআর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৬, ০৪:১৫ পিএম

ক্যামেরন গ্রিন। ছবি : সংগৃহীত

ক্যামেরন গ্রিন। ছবি : সংগৃহীত

আইপিএল ২০২৬-এর ১৫তম ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে অবিশ্বাস্য এক হারের মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স। জয়ের খুব কাছে গিয়েও মুকুল চৌধুরীর ব্যাটিং তাণ্ডবে হার মানতে হয়েছে তিনবারের চ্যাম্পিয়নদের। 

এই পরাজয়ের পর ৪ ম্যাচে মাত্র ১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা কলকাতার টুর্নামেন্টে টিকে থাকাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

ম্যাচ শেষে ইএসপিএন-ক্রিকইনফোর বিশেষ শো 'টাইমআউট'-এ ডেল স্টেইন কেকেআরের এই ব্যর্থতাকে 'চরম বেদনাদায়ক' বলে অভিহিত করেছেন। 

পরিসংখ্যান বলছে, লখনৌয়ের রান তাড়ায় ১৫ ওভার শেষ হওয়া পর্যন্ত কলকাতার জয়ের সম্ভাবনা ছিল ৭৬ শতাংশের বেশি। ১৬তম ওভার শেষে সেই সম্ভাবনা বেড়ে দাঁড়ায় প্রায় ৮৬ শতাংশে। কিন্তু মুকুল চৌধুরীর বিধ্বংসী ব্যাটিং সেই সমীকরণকে এক নিমিষেই ভুল প্রমাণ করে দেয়।

সাবেক প্রোটিয়া কিংবদন্তি ডেল স্টেইন বলেন, কৌশলগত ভুলের কারণেই ম্যাচটি হাতছাড়া করেছে কেকেআর। তার মতে, শেষ দিকে একটু বুদ্ধিদীপ্ত ক্রিকেট খেললে এবং প্রতিপক্ষ টেইল-এন্ডার আবেশ খানকে স্ট্রাইকে রাখতে পারলে ফলাফল ভিন্ন হতে পারত। 

কিন্তু মুকুল চৌধুরী সেই সুযোগ কাজে লাগিয়ে একের পর এক বাউন্ডারি মেরে কলকাতার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন।

ব্যাটিংয়ের দিক থেকেও এদিন খুব একটা সুবিধাজনক অবস্থানে ছিল না কেকেআর। প্রথমে ব্যাট করে ১৮১ রান তুললেও মাঝের ওভারগুলোতে রানের গতি ছিল কম। বিশেষ করে ১১ থেকে ১৫ ওভারের মধ্যে কেকেআর মাত্র ১৭ রান সংগ্রহ করতে সক্ষম হয়, যা তাদের বড় স্কোরের পথে বাধা হয়ে দাঁড়ায়। 

অজিঙ্কা রাহানে এবং রভম্যান পাওয়েল চেষ্টা করলেও মিডল অর্ডারে ক্যামেরন গ্রিন ও রিঙ্কু সিংয়ের ফর্মহীনতা ছিল চোখে পড়ার মতো।

অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যারন ফিঞ্চ কেকেআরের মিডল অর্ডারের আত্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলে বলেন, রেকর্ড মূল্যে দলে আসা ক্যামেরন গ্রিনকে দেখে মনে হচ্ছিল তিনি নিজের খেলা নিয়ে চরম দ্বিধায় ভুগছেন। 

অন্যদিকে, ফিনিশার হিসেবে পরিচিত রিঙ্কু সিংকেও এদিন বেশ ছন্নছাড়া লেগেছে। ফিঞ্চের মতে, মিডল অর্ডারে আত্মবিশ্বাসের এই অভাবই কেকেআরকে মানসিকভাবে পিছিয়ে দিচ্ছে।

রূপালী বাংলাদেশ

Link copied!