× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:১১ পিএম

ব্যর্থতার বৃত্তে আটকা ক্যামেরন গ্রিন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৩:১১ পিএম

ক্যামেরন গ্রিন। ছবি : সংগৃহীত

ক্যামেরন গ্রিন। ছবি : সংগৃহীত

আইপিএলের নিলামে চড়া দাম মানেই কি সাফল্যের গ্যারান্টি? অন্তত কলকাতা নাইট রাইডার্স এবং ক্যামেরন গ্রিনের ক্ষেত্রে উত্তরটা আপাতত ‘না’। 

মঙ্গলবার (১৪ এপ্রিল) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে কেকেআরের ৩২ রানের হার কেবল একটি হার নয়, বরং রেকর্ড মূল্যে কেনা গ্রিনের কফিনে আরও একটি পেরেক ঠুকে দিল। ১৯৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কলকাতা শেষ পর্যন্ত ১৬০ রানে থমকে যায়।

চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল ১১তম ওভার। আফগান স্পিন বিস্ময় নুর আহমেদ তখন বল হাতে, ওভারের আগের বলেই অজিঙ্কা রাহানেকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছিলেন তিনি। 

ক্রিজে নামেন ২৫.২ কোটি রুপির ‘বিশালকায়’ সাইনিং ক্যামেরন গ্রিন। ব্যাক অফ লেন্থে পড়া নুরের বলটি পিচে পড়ে শার্প টার্ন করে ভেতরে ঢুকে আসে। গ্রিন ব্যাকফুটে পাঞ্চ করতে গিয়ে পুরোপুরি পরাস্ত হন এবং বলটি সোজা তার মিডল ও লেগ স্টাম্প উপড়ে দেয়। 

‘গোল্ডেন ডাক’ মেরে গ্রিনের ড্রেসিংরুমে ফেরার দৃশ্যটি কেকেআর ভক্তদের জন্য ছিল এক বুক হতাশার।

২০২৬ আইপিএলের মিনি নিলামে আইপিএল ইতিহাসের সবথেকে দামি বিদেশি খেলোয়াড় হিসেবে গ্রিনকে দলে ভিড়িয়েছিল নাইটরা। কিন্তু চলতি মৌসুমে তার পারফরম্যান্স এখন কেকেআর শিবিরের বড় দুশ্চিন্তার কারণ। 

৫ ম্যাচে তার ব্যাট থেকে এসেছে মাত্র ৫৬ রান, গড় মাত্র ১৪। শুধু ব্যাটিং নয়, বোলিংয়েও ব্যর্থতার ধারা অব্যাহত। সিএসকের বিপক্ষে ২ ওভারে ১৫ ইকোনমি রেটে খরচ করেছেন ৩০ রান। যেখানে তার ক্যারিয়ার গড় ছিল ৩৬.৩৩, সেখানে চলতি আসরে তাকে চেনা দায় হয়ে পড়েছে।

এদিকে মাঠের এই ভরাডুবির পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোপের মুখে পড়েছেন অজি অলরাউন্ডার। ফ্র্যাঞ্চাইজি বাজেটের বিশাল একটি অংশ একজন ক্রিকেটারের পেছনে খরচ করার পর এমন ফলাফল দেখে সমালোচনায় মুখর সমর্থকরা। 

নেটিজেনরা ব্যঙ্গ করে বলছেন, বাউন্ডারির চেয়ে গ্রিনের ঝুলিতে এখন শূন্যর সংখ্যাই বেশি। কেকেআর বর্তমানে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে এবং এখনো জয়ের দেখা পায়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!