× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

নেইমারের ফেরা নিয়ে কড়া বার্তা দিলেন ব্রাজিল প্রেসিডেন্ট লুলা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৬, ০৫:৫৪ পিএম

নেইমার জুনিয়র ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র ও লুইজ ইনাসিও লুলা দা সিলভা। ছবি : সংগৃহীত

ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টার বয় নেইমার জুনিয়রের জাতীয় দলে ফেরা নিয়ে এবার সরাসরি মুখ খুললেন দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। 

ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির সাথে এক একান্ত আলাপচারিতায় নেইমারের ভবিষ্যৎ নিয়ে নিজের অবস্থানের কথা জানিয়েছেন তিনি। 

লুইজ ইনাসিও লুলা দা সিলভা জানান, কেবল নামের ভারে নয়, বরং ফিটনেস ও পেশাদারিত্বের প্রমাণ দিয়েই নেইমারকে দলে ফিরতে হবে।

স্পোর্টস মিডিয়া 'দ্য টাচলাইন'-এর এক প্রতিবেদনে জানা যায়, নেইমারকে সেলেসাওদের স্কোয়াডে রাখা উচিত কি না, সে বিষয়ে লুলার ব্যক্তিগত মতামত জানতে চেয়েছিলেন আনচেলত্তি। 

জবাবে প্রেসিডেন্ট অত্যন্ত বাস্তবসম্মত অবস্থান নেন। তিনি জানান, নেইমারের ফুটবলীয় প্রতিভা প্রশ্নাতীত হলেও বর্তমান সময়ে তার অনিয়মিত শারীরিক অবস্থা এবং মাঠের বাইরের জীবনযাপন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

লুলা জানান, ক্যারিয়ারের শেষ প্রান্তে এসেও যদি নেইমার সাফল্যের দেখা পেতে চান, তবে তাকে জীবনযাত্রায় আমূল পরিবর্তন আনতে হবে। উদাহরণ হিসেবে তিনি নেইমারের দুই সমসাময়িক কিংবদন্তি লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম উল্লেখ করেন। 

লুলা বলেন, নেইমার চাইলে মেসি বা রোনালদোকে দেখে অনুপ্রেরণা নিতে পারে। সে এখনো তরুণ এবং জাতীয় দলের দরজা তার জন্য বন্ধ হয়ে যায়নি। তবে সে আসলে কী চায়, সেটা তাকেই ঠিক করতে হবে। যদি সে ফিরতে চায়, তবে তাকে পূর্ণ পেশাদারের মতো আচরণ করতে হবে।

ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট আরও যোগ করে বলেন, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের দলে জায়গা পাওয়া এখন আর কোনো খেলোয়াড়ের অতীত কীর্তি বা খ্যাতির ওপর নির্ভর করবে না। জাতীয় দলে সুযোগ পেতে হলে বর্তমান ফর্ম এবং দলের প্রতি দায়বদ্ধতাই হবে প্রধান মাপকাঠি।

রূপালী বাংলাদেশ

Link copied!