× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১১:১২ এএম

লক্ষ্ণৌকে উড়িয়ে চিন্নাস্বামীতে আরসিবির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২৬, ১১:১২ এএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে রীতিমতো বিধ্বস্ত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চিন্নাস্বামীর সাধারণত ব্যাটিং-সহায়ক উইকেট এদিন কিছুটা মন্থর ও ‘স্টিকি’ আচরণ করলেও, আরসিবির আক্রমণাত্মক মেজাজে তার কোনো প্রভাব পড়েনি। 

গতকাল বুধবার (১৫ এপ্রিল) আইপিএলের ২৩তম ম্যাচে ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৯ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে বেঙ্গালুরু।

এদিন ম্যাচের শুরুতেই ফিল সল্ট ও দেবদূত পাডিক্কাল দ্রুত বিদায় নিলেও আরসিবির রানের গতি থামেনি। তিনে নামা অধিনায়ক রজত পাতিদার শুরু থেকেই লক্ষ্ণৌয়ের বোলারদের ওপর চড়াও হন। 

মাত্র ১২ বলে ৩টি ছক্কা ও ১টি চারের সাহায্যে ২৭ রান সংগ্রহ করেন পাতিদার। পাতিদারের এই বিধ্বংসী ব্যাটিংয়ের ধারা এবারের আইপিএলে অব্যাহত রয়েছে, এর আগে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২০ বলে ৫৩ এবং রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৪০ বলে ৬৩ রানের লড়াকু ইনিংস খেলেছিলেন তিনি।

সাবেক ভারতীয় ক্রিকেটার আম্বাতি রায়ডু পাতিদারের এই আগ্রাসী মানসিকতার ভূয়সী প্রশংসা করে বলেন, অধিনায়কের এই ইতিবাচক ভঙ্গি দলের বাকি ব্যাটারদের মধ্যেও সঞ্চারিত হচ্ছে। 

তিনি বলেন, পাতিদার যখনই ক্রিজে আসছেন, তখনই তার মধ্যে রান তোলার তীব্র তাগিদ দেখা যাচ্ছে। স্লো উইকেটে যেভাবে তারা মানিয়ে নিয়ে বড় শট খেলেছেন, তা সত্যিই দারুণ।

পাতিদারের বিদায়ের পর দলের রানের গতি সচল রাখেন জিতেশ শর্মা। চলতি মৌসুমে রান খরায় ভুগলেও এদিন ৯ বলে ২৩ রানের এক ক্যামিও ইনিংস খেলেন তিনি।

এরপর টিম ডেভিড এবং রোমারিও শেফার্ড—উভয়েই ৮ বলে ১৪ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন।

রূপালী বাংলাদেশ

Link copied!