× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:০২ পিএম

সপ্তম ম্যাচে এসে জয় পেল কলকাতা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২৬, ০৯:০২ পিএম

কলকাতা নাইট রাইডার্স। ছবি : সংগৃহীত

কলকাতা নাইট রাইডার্স। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে নিজেদের প্রথম ছয় ম্যাচে জয়ের দেখা পায়নি কলকাতা নাইট রাইডার্স। সপ্তম ম্যাচে এসে প্রথম জয়ের স্বাদ পেল শাহরুখ খানের দলটি।

রোববার (১৯ এপ্রিল) দিনের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ উইকেটে হারিয়েছে কলকাতা।

ম্যাচের শুরুতে বাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৫৫ রান করে রাজস্থান। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখে জয় নিশ্চিত করে কলকাতা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি কলকাতার। পাওয়ার প্লেতেই হারায় তিনটি উইকেট। এরপর সময়ের পরিক্রমায় পড়তে থাকে একের পর এক উইকেট।

কিন্তু ক্রিজে খুঁটি গেড়ে ব্যাট করতে থাকেন রিংকু সিং। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেন অনুকুল রায়। নিজেদের ব্যাটিং দৃঢ়তায় জয় নিয়েই মাঠ ছাড়েন এই দুই ব্যাটার। ফিফটি পূরণের পর ৫৩ রানে অপরাজিত থাকেন রিংকু। আর ২৯ রানে অপরাজিত থাকেন অনুকুল। এছাড়া ক্যামেরন গ্রিন ২৭ রান করেন। আর ১০ রান করে আসে রঘুবংশী ও রমনদীপের ব্যাট থেকে।

ইডেন গার্ডেন্সে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক রিয়ান পরাগ। ব্যাটিংয়ে নেমে দলকে ভালো সূচনা এনে দেন দুই ওপেনার। উদ্বোধনী জুটিতে আসে ৮১ রান। মাত্র ২৮ বলে ৪৬ রান করে আউট হন বৈভব সূর্যবংশী। আর ২৯ বলে ৩৯ রান করে ফেরেন জসশ্বী জয়সওয়াল।

এই দুই ব্যাটার আউট হওয়ার পর ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি রাজস্থানের ব্যাটারা। শেষ নয়জন ব্যাটারের মধ্যে দশের কোটা পার করতে পেরেছেন কেবল দুজন ব্যাটার। রিয়ান পরাগ ১২ ও শিমরন হেটমায়ার ১৫ রান করেন।

কলকাতার হয়ে সর্বোচ্চ তিনটি করে উইকেট নেন বরুণ চক্রবর্তী ও কার্তিক তিয়াগী। সুনিল নারিন নেন দুটি উইকেট।

রূপালী বাংলাদেশ

Link copied!