× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:৫৭ পিএম

জুনের প্রথম সপ্তাহে হতে পারে বিসিবি নির্বাচন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৬, ১২:৫৭ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গত বছরের বিসিবি নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় চলতি মাসের ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।

পুরোনো কমিটি বিলুপ্তি করে তামিমকে সভাপতি করে ১১ সদস্যের অ্যাডহক কমিটিকে বিসিবির দায়িত্ব দেওয়া হয়। তাদের মূল দায়িত্ব ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

জানা যায়, আগামী জুনের প্রথম সপ্তাহেই দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এই নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বর্তমান অ্যাডহক কমিটি। কোনো কারণে প্রথম সপ্তাহে সম্ভব না হলে দ্বিতীয় সপ্তাহেই ব্যালট যুদ্ধে নামবেন কাউন্সিলররা।

গতকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডে চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি তামিম ইকবাল এই তথ্য নিশ্চিত করেন।

গত ৭ এপ্রিল বিসিবির ইতিহাসে এক নজিরবিহীন পরিবর্তনের সূচনা হয়। আগের নির্বাচনে নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ ভেঙে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এরপরই তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি শক্তিশালী অ্যাডহক কমিটিকে দায়িত্ব দেওয়া হয়। 

আইনি বাধ্যবাধকতা অনুযায়ী আগামী ২১ জুলাই পর্যন্ত এই কমিটির হাতে সময় থাকলেও তামিম ইকবাল কালক্ষেপণ করতে রাজি নন। 

এ প্রসঙ্গে তিনি বলেন, আমাদের হাতে ২১ জুলাই পর্যন্ত সময় আছে। কিন্তু এর মানে এই নয় যে আমাদের সেই শেষ দিন পর্যন্তই অপেক্ষা করতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিয়ে একটি নির্বাচিত বোর্ডের হাতে দায়িত্ব তুলে দিতে চাই।

রূপালী বাংলাদেশ

Link copied!