× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:২৬ এএম

টি-টোয়েন্টি স্কোয়াড নিয়ে যা বললেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ১১:২৬ এএম

হাবিবুল বাশার সুমন। ছবি  : সংগৃহীত

হাবিবুল বাশার সুমন। ছবি : সংগৃহীত

নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই লড়াইয়ের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে বড় চমক হিসেবে জায়গা করে নিয়েছেন দুই তরুণ পেসার আব্দুল গাফফার সাকলাইন এবং রিপন মণ্ডল। 

অন্যদিকে, অভিজ্ঞতার চেয়ে তরুণদের পরখ করে দেখার নীতিতে এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে দলের তিন প্রধান পেসার মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ এবং গতিতারকা নাহিদ রানাকে।

সর্বশেষ বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেয়েছেন রিপন মণ্ডল ও সাকলাইন। বিসিবির প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই রদবদলের নেপথ্য কারণ ব্যাখ্যা করেছেন। 

তিনি জানান, রিপন মণ্ডলের ইনিংসের শুরুতে উইকেট নেওয়ার ক্ষমতা এবং ডেথ ওভারে নিয়ন্ত্রিত বোলিংয়ের সামর্থ্যকে কাজে লাগাতে চায় দল।

অন্যদিকে, আব্দুল গাফফার সাকলাইনকে নিয়ে বিসিবির পরিকল্পনা একজন ‘বোলিং অলরাউন্ডার’ হিসেবে। প্রধান নির্বাচকের ভাষ্যমতে, আমরা একজন বোলিং অলরাউন্ডার খুঁজছি, সাকলাইন সেই শূন্যস্থান পূরণের যোগ্য দাবিদার হতে পারেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৭ এবং ২৯ এপ্রিল অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি। এরপর সিরিজের শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২ মে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

একনজরে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড

লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মণ্ডল, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুর গাফফার সাকলাইন।

রূপালী বাংলাদেশ

Link copied!