× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:২৮ পিএম

শান্তকে ফোন করে অভিনন্দন জানালেন প্রধান উপদেষ্টা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৪, ০৪:২৮ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাওয়ালপিন্ডিতে টেস্ট শুরুর আগ পর্যন্ত পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকের খেলায় এতদিন কোন জয় ছিলোনা বাংলাদেশের। তবে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টেই ১০ উইকেটের ব্যবধানে পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ে বাংলাদেশ। শুধুই কি তাই, দ্বিতীয় টেস্টেও যে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি বাবর-রিজওয়ানরা। যার ফলে দ্বিতীয় টেস্টও বাংলাদেশ জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।

আর পাকিস্তান ক্রিকেট দলকে ধবলধোলাই করে তাদের মাটিতে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) বিকেলে তিনি ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করে ঐতিহাসিক বিজয়ের জন্য অভিনন্দন জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে এসব তথ্য।

ড. ইউনূস শান্তকে বলেন, সরকার ও আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। বাংলাদেশ দল দেশে ফেরার পর সংবর্ধনার কথাও বলেন তিনি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ এবং সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স।

আরবি/এফআই

Link copied!