× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪৪ এএম

তামিমকে বিসিবিতে দেখে আশাবাদী সাকিব

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৩০, ২০২৬, ১২:৪৪ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বে দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবালকে দেখে ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন সাকিব আল হাসান। তার মতে, সাবেক এই অধিনায়ক যদি নির্বাচিত হয়ে দীর্ঘমেয়াদে বোর্ডের নেতৃত্বে আসেন, তাহলে বাংলাদেশের ক্রিকেট উপকৃত হবে।

সম্প্রতি বিসিবি পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল। বর্তমান কমিটির প্রধান কাজ আগামী তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। শোনা যাচ্ছে, নির্বাচনের আগে দায়িত্ব ছেড়ে ভোটে অংশ নিতে পারেন তামিম, যেখানে সভাপতি পদেও লড়াইয়ের সম্ভাবনা আছে তার।

তামিমের সম্ভাব্য দীর্ঘমেয়াদি ভূমিকা নিয়ে সাকিব বলেন, ‘তামিম এখন নির্বাচিত হয়ে আসেননি, তাকে নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ভবিষ্যতে তিনি যদি নির্বাচিত হয়ে সভাপতি হন এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করেন, তাহলে বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে লাভবান হবে বলে আমি মনে করি।’

বাংলাদেশ দলের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও আশাবাদী সাকিব। তার মতে, দল এখন ভালো ছন্দে আছে। নিউজিল্যান্ডের বিপক্ষে সাম্প্রতিক জয় এবং টি-টোয়েন্টিতে সাফল্য সেই উন্নতিরই ইঙ্গিত।

দেশের ক্রিকেটের সম্ভাবনা নিয়েও আশাবাদী এই অলরাউন্ডার। তিনি মনে করেন, নতুন প্রজন্মের অনেক ক্রিকেটার নিজেদের সামর্থ্যের আভাস দিচ্ছেন। একই সঙ্গে দলে অভিজ্ঞ ক্রিকেটাররাও আছেন। এই ভারসাম্য বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারে।

সাকিব বলেন, ক্রিকেট বাংলাদেশের মানুষের আবেগের জায়গা। বিশ্বকাপে দেশের দলকে খেলতে দেখা খেলোয়াড়, সমর্থক ও পুরো ক্রিকেট সংস্কৃতির জন্য গুরুত্বপূর্ণ। তাই এমন টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত দেশের ক্রিকেটের জন্য ক্ষতিকর হয়েছে বলে তিনি মনে করেন।

এদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না খেলার সিদ্ধান্তকেও ভুল বলেছেন সাকিব। তার মতে, এমন বৈশ্বিক আসর থেকে দূরে থাকা বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় ক্ষতি।

রূপালী বাংলাদেশ

Link copied!