× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১২:১১ পিএম

পিএসএলের ফাইনাল আজ, কার হাতে উঠছে ট্রফি?

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১২:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের শিরোপা নির্ধারণী মঞ্চ পুরোপুরি প্রস্তুত। আজ রোববার (০৩ মে) লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বাবর আজমের পেশোয়ার জালমি এবং আসরের নবাগত দল হায়দরাবাদ কিংসমান। 

একদিকে অভিজ্ঞ জালমির হারানো মুকুট পুনরুদ্ধারের মিশন, অন্যদিকে প্রথমবার খেলতে নেমেই কিংসমানের ইতিহাস গড়ার হাতছানি।

পেশোয়ার জালমির জন্য এই ফাইনাল দীর্ঘ প্রতীক্ষার অবসান। সাবেক এই চ্যাম্পিয়নরা দীর্ঘ চার বছর পর পিএসএল-এর ফাইনালে জায়গা করে নিয়েছে। কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে ৭০ রানের বড় ব্যবধানে হারিয়ে তারা ফাইনালের টিকিট নিশ্চিত করে। 

অধিনায়ক বাবর আজম বর্তমানে বিধ্বংসী ফর্মে রয়েছেন। চার বছরের শিরোপা খরা কাটাতে আজ আবারও একটি দায়িত্বশীল ও দর্শনীয় ইনিংস খেলতে মুখিয়ে আছেন এই তারকা ব্যাটার।

অন্যদিকে, হায়দরাবাদ কিংসমান চলতি মৌসুমের সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছে। লিগ পর্বের চতুর্থ স্থানে থেকে নকআউট পর্বে আসা এই দলটি রূপকথার মতো পারফরম্যান্স উপহার দিয়েছে। 

এলিমিনেটর পর্বে তারা শক্তিশালী মুলতান সুলতানসকে বিদায় করে এবং দ্বিতীয় এলিমিনেটরে তিনবারের চ্যাম্পিয়নদের হারিয়ে অভিষেক আসরেই ফাইনাল খেলার গৌরব অর্জন করে। আজকের ম্যাচে জয় পেলে পিএসএল ইতিহাসে প্রথম দল হিসেবে অভিষেক মৌসুমেই শিরোপা জয়ের কীর্তি গড়বে হায়দরাবাদ।

মাঠের লড়াইয়ের পাশাপাশি এবার মাঠের বাইরের একটি বড় পরিবর্তন আলোচনায় রয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নকভির ঘোষণা অনুযায়ী, পিএসএল ইতিহাসে প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য আলাদা প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে। 

নতুন এই নিয়ম অনুযায়ী, টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ফ্র্যাঞ্চাইজি পাবে ৫ লক্ষ মার্কিন ডলার (প্রায় ৫ কোটি ৮৫ লক্ষ টাকা) এবং রানার্স-আপ দল পাবে ৩ লক্ষ মার্কিন ডলার।

রূপালী বাংলাদেশ

Link copied!