× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:৪২ পিএম

বেঙ্গালুরুতে নয়, আহমেদাবাদে হবে আইপিএলের ফাইনাল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০১:৪২ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৬ আসরের ফাইনালের ভেন্যু নিয়ে নাটকীয় পরিবর্তন এসেছে। পূর্বনির্ধারিত ভেন্যু বেঙ্গালুরু থেকে সরিয়ে টুর্নামেন্টের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটি এখন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

বিসিসিআই এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় অ্যাসোসিয়েশন ও কর্তৃপক্ষের এমন কিছু চাহিদা ছিল যা বোর্ডের প্রতিষ্ঠিত নির্দেশিকা ও প্রোটোকলের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। 

মূলত প্রশাসনিক ও আইনি জটিলতা এড়াতেই শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তনের এই পথে হেঁটেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট বোর্ডটি। আগামী ৩১ মে আহমেদাবাদে ট্রফি জেতার লড়াইয়ে নামবে দুই ফাইনালিস্ট।

এবারের আসরের প্লে-অফের সূচিতেও কিছুটা বৈচিত্র্য আনা হয়েছে। বোর্ড জানিয়েছে, বিশেষ পরিস্থিতি ও লজিস্টিক কারণে এবারের নক-আউট পর্ব তিনটি ভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। 

সূচি অনুযায়ী, ২৬ মে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার। এরপর ২৭ মে এলিমিনেটর এবং ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে নিউ চণ্ডীগড়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

আইপিএলের প্রচলিত নিয়ম অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়নরা ফাইনাল ম্যাচ আয়োজনের স্বত্ব পায়। সেই হিসেবে বর্তমান চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলার সুবিধা পাওয়ার কথা ছিল। 

কিন্তু ভেন্যু পরিবর্তনের ফলে আরসিবি যদি ফাইনালে ওঠেও, তবে তারা ঘরের মাঠের সেই পরিচিত গ্যালারি ও চেনা কন্ডিশনের সুবিধা থেকে বঞ্চিত হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!