× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৩৪ পিএম

বিশ্বকাপের প্রাথমিক দলে জায়গা পেলেন নেইমার

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মে ১০, ২০২৬, ১২:৩৪ পিএম

নেইমার জুনিয়র।  ছবি : সংগৃহীত

নেইমার জুনিয়র। ছবি : সংগৃহীত

আগামী জুন মাসে উত্তর আমেরিকায় শুরু হতে যাওয়া ২০২৬ ফিফা বিশ্বকাপের জন্য ৫৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিল। সোমবার (১১ মে) ফিফার কাছে জমা দেওয়া এই তালিকায় অন্যতম বড় আকর্ষণ হিসেবে রয়েছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। 

তবে দীর্ঘমেয়াদী ইনজুরি কাটিয়ে ফেরা নেইমারের চূড়ান্ত ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে এখনো রয়েছে নানা জল্পনা-কল্পনা।

২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মারাত্মক এসিএল ইনজুরিতে পড়ার পর থেকে জাতীয় দলের জার্সিতে আর দেখা যায়নি নেইমারকে। বর্তমানে শৈশবের ক্লাব সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি। 

২০২৬ মৌসুমে এ পর্যন্ত ১২ ম্যাচে মাঠে নেমে ৫টি গোল ও ৩টি অ্যাসিস্ট করেছেন এই অভিজ্ঞ ফরোয়ার্ড। তবে মাঠের পারফরম্যান্স ইতিবাচক হলেও টুর্নামেন্টের তীব্র ধকল নেওয়ার মতো শারীরিক সক্ষমতা তার আছে কি না, তা নিয়ে গভীরভাবে ভাবছেন সেলেসাওদের হেড কোচ কার্লো আনচেলত্তি।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো এক প্রতিবেদনে জানিয়েছে, নেইমার প্রাথমিক তালিকায় টিকে গেলেও তার চূড়ান্ত দলে থাকা নির্ভর করছে ফিটনেস টেস্টের ওপর।

আনচেলত্তি খেলোয়াড়দের ফিটনেস নিয়ে কঠোর অবস্থান বজায় রেখেছেন। আগামী ১৮ মে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে। সেখানে নেইমারের বর্তমান ফর্ম ও শারিরীক কন্ডিশন বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

নেইমারের এই সংকটময় সময়ে তার পাশে দাঁড়িয়েছেন সাবেক সতীর্থ ও আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সম্প্রতি এক সাক্ষাৎকারে মেসি বলেন, নেইমার আমার বন্ধু, তাই আমি হয়তো নিরপেক্ষ হতে পারব না। 

তবে ফুটবলের স্বার্থেই আমরা চাই সেরা খেলোয়াড়রা বিশ্বকাপে থাকুক। ফর্ম যেমনই হোক, নেইমার সবসময়ই অনন্য একজন। তাকে বিশ্বকাপে দেখাটা ব্রাজিল ও ফুটবল ভক্তদের জন্য আনন্দের হবে।

এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে লড়বে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তাদের গ্রুপ সঙ্গী হিসেবে রয়েছে মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। আগামী ১৩ জুন নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের হেক্সা জয়ের মিশন।

এরপর ১৯ জুন ফিলাডেলফিয়ায় হাইতি এবং ২৪ জুন মিয়ামি গার্ডেনসে স্কটল্যান্ডের মুখোমুখি হবে আনচেলত্তির শিষ্যরা। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!