× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:৫০ পিএম

তাসকিন-মিরাজের জোড়া শিকারে তোপে পাকিস্তান

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ১৭, ২০২৬, ১২:৫০ পিএম

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনটা পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে। তাসকিন আহমেদ ও মেহেদি হাসান মিরাজ দুটি করে উইকেট তুলে নিয়েছেন। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৬ রান।

রোববার (১৭ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগের দিনের রানের সঙ্গে ১ রান যোগ হতেই আব্দুল্লাহ ফজলকে ফিরিয়ে দেন তাসকিন আহমেদ। আরও এক রান যোগ হতে ফেরেন আরেক ওপেনার আজান আওয়াইসও, ঘাতক এবারও সেই তাসকিন। 

প্রথম সেশন শেষে বাবর ৩৭ এবং সালমান আলি আগা ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে আছে ১৮২ রানে। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ২৭৮ রান তুলতেই অলআউট হয়ে যায়। দিনের শেষদিকে পাকিস্তান ৬ ওভারে উইকেটশূন্য থেকে ২১ রান নেয়।

আজ (রোববার) দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন। ফলে উইকেট নিতে বেশি বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সি ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দি করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন।

এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে। তার বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)।

ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কাণায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন। ২৮ বলে ৮ রানে আউট শাকিল। ৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় আছেন বাবর-সালমান। বিশেষ করে বাবর বাউন্ডারি ও সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচলের চেষ্টায় এখন পর্যন্ত সফলই বলা চলে।

রূপালী বাংলাদেশ

Link copied!