× UCB Sticker Card
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৩:০৮ এএম

ইংল্যান্ডকে হারিয়ে সপ্তমবার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬, ০৩:০৮ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাসে সপ্তমবারের মতো ফিফা বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। এই জয়ে বিশ্বকাপের সবচেয়ে সফল ফাইনালিস্টদের তালিকায় নিজেদের অবস্থান আরও শক্ত করল বর্তমান চ্যাম্পিয়নরা।

 

একসময় ম্যাচ থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা শেষ পাঁচ মিনিটে দুই গোল করে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে।

আটলান্টার গর্জনমুখর স্টেডিয়ামে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। কিন্তু শেষ মুহূর্তে লিওনেল মেসির দুটি দুর্দান্ত অ্যাসিস্টে প্রথমে এনজো ফার্নান্দেজ এবং পরে বদলি লাউতারো মার্তিনেজ গোল করে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে দেন।

রোববার নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

এর আগে আর্জেন্টিনা ছয়বার বিশ্বকাপের ফাইনাল খেলেছিল। সেসবের মধ্যে ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। অন্যদিকে ১৯৩০, ১৯৯০ ও ২০১৪ সালে রানার্স-আপ হয়। ফলে এবারের ফাইনাল তাদের ইতিহাসের সপ্তম বিশ্বকাপ ফাইনাল।

এবারের আসরে সেমিফাইনালে ইংল্যান্ডকে বিদায় করে আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে জায়গা করে নিয়েছে। ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে স্পেন, যারা অন্য সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ফাইনাল খেলার রেকর্ড ব্রাজিল ও জার্মানির দখলে থাকলেও, সপ্তমবারের মতো ফাইনালে উঠে আর্জেন্টিনা ফুটবল ইতিহাসে নিজেদের অন্যতম সফল দল হিসেবে আরও একবার প্রমাণ করল।

রূপালী বাংলাদেশ

Link copied!