× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০২ পিএম

ছাদখোলা বাসে সাফজয়ী চ্যাম্পিয়নদের যাত্রা

রূপালী ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৪:০২ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিমানবন্দরে এসে পৌঁছানোর ঘণ্টাখানেক পরে ছাদ খোলা বাসে যাত্রা শুরু করল সাফ শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। বিমানবন্দর থেকে সাবিনা খাতুনদের গন্তব্য মতিঝিলের বাফুফে ভবন।

এর আগে, বৃহস্পতিবার (৩১ অক্টোবর) নেপাল থেকে দুপুর ২টার পরে হযরত শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছেন সাফজয়ী ফুটবলাররা।

জানা গেছে, বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে, এফডিসি, সাত রাস্তার মোড়, মগবাজার ফ্লাইওভার, কাকরাইল, পল্টন, নটরডেম কলেজ, শাপলা চত্বর হয়ে বাফুফে ভবনে পৌঁছাবে সাফজয়ী ফুটবলারদের বহনকারী ছাদখোলা বাস।

এছাড়াও বাফুফে ভবনে সাফজয়ী ফুটবলারদের সঙ্গে সাক্ষাৎ করবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূঁইয়া।
 

আরবি/এফআই

Link copied!