× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৪:৩৮ পিএম

জুন উইন্ডোতে আর্জেন্টিনা ও ব্রাজিলের ম্যাচ!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৩, ২০২৫, ০৪:৩৮ পিএম

আর্জেন্টিনা ও ব্রাজিল। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনা ও ব্রাজিল। ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ক্লাব ফুটবলের মৌসুম শেষ হয়েছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের মধ্য দিয়ে। এখন ফুটবল অঙ্গনে জাতীয় দলের ব্যস্ততা।

বাংলাদেশ ব্যস্ত এএফসি বাছাইয়ের ম্যাচ নিয়ে, আর ইউরোপে চলছে বিশ্বকাপ বাছাই ও উয়েফা নেশন্স লিগের সেমিফাইনাল ও ফাইনাল। 

লাতিন আমেরিকায়ও শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ব্যস্ততা।

এই জুন মাসেই নতুন করে নিজেদের প্রস্তুত করছে ব্রাজিল। গেল কদিন আগেই অনেক আলোচনার পর ব্রাজিল তাদের কোচ হিসেবে নিয়োগ দিয়েছে কার্লো আনচেলত্তিকে। 

ক্লাব ফুটবলের অন্যতম সফল এই কোচ এবার জাতীয় দলের ডাগআউটে, তাও আবার রেকর্ড সংখ্যক বিশ্বকাপ জেতা ব্রাজিলের হয়ে।

কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল তাদের প্রথম ম্যাচ খেলবে আগামী শুক্রবার (৬ জুন), বাংলাদেশ সময় ভোর ৫টায় ইকুয়েডরের বিপক্ষে তাদের ঘরের মাঠে।

আনচেলত্তির অধীনে ব্রাজিলের প্রথম হোম ম্যাচ হবে প্যারাগুয়ের বিপক্ষে, ১১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টা ৪৫ মিনিটে।

ব্রাজিলের মতোই আর্জেন্টিনা তাদের জুন উইন্ডো শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। লাতিন অঞ্চলের বাছাইপর্বে বর্তমানে তলানিতে থাকা চিলির বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা, বাংলাদেশ সময় ৯ জুন ভোর ৬টায়। 

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা আর্জেন্টিনার পরের ম্যাচ ১১ জুন বাংলাদেশ সময় ভোর ৬টায় তাদের প্রতিপক্ষ হবে কলম্বিয়া।

বর্তমানে কনমেবল অঞ্চলের ফিফা বাছাইপর্বে আর্জেন্টিনা শীর্ষে আছে, আর ব্রাজিল আছে চতুর্থ স্থানে। এখান থেকে শীর্ষ ৬ দল ২০২৬ সালের ৪৮ দলের বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে।

রূপালী বাংলাদেশ

Link copied!